যখন
কোনো চলচ্চিত্রের চিত্র্যনাট্য লিখতে শুরু করি, ভিত্তি
হিসেবে একটি সূচনামূলক দৃশ্য
আগে থেকেই ভাবনায় থাকে। ‘ক্রাইজ অ্যান্ড উইস্পারস’-এর ক্ষেত্রে একটি
লালরঙা ঘরে চার শুভ্রবসনা
নারী— এই চিত্রকল্প আমার
মাথায় বহুদিন ধরে ছিল। অবাক
হয়ে ভাবছিলাম, তারা ওই ঘরে
কেন রয়েছে, কী আলাপ করছে।
বিষয়টি আমার কাছে রহস্যময়
ছিল। এই চিত্রকল্প আমাকে
অস্থির করে তুলেছিল। এটি
একধরনের অন্তর্দৃষ্টি। তারপর একটি দীর্ঘ সুতা
টানতে শুরু করলাম। সেটি
কোথাও থেকে আসছিল এবং
সেই সুতা হুট করেই
ছিঁড়ে যেতে পারে। তার
মানে যদি ছিঁড়ে যায়,
ওই...