Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিনোদন

আবারও অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১১:১০
আবারও অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর অস্কারের মঞ্চে আবারও দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে প্রতিযোগী হিসেবে নয়, বরং বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিতে উপস্থাপক হিসেবে মঞ্চ মাতাবেন এই বলিউড ও হলিউড সুন্দরী। ৯৮তম অস্কারের এই আসরে তার সঙ্গে একই মঞ্চে থাকবেন আয়রনম্যানখ্যাত রবার্ট ডাউনি জুনিয়র এবং দ্য ইন্টার্ন তারকা অ্যান হ্যাথাওয়ে।
​
অস্কারের আয়োজক কমিটি বৃহস্পতিবার নতুন একঝাঁক উপস্থাপকের নাম প্রকাশ করেছে। সেখানে প্রিয়াঙ্কার নাম আসতেই উচ্ছ্বসিত তার ভক্তরা। এর আগে ২০১৬ সালেও প্রিয়াঙ্কা অস্কারের মঞ্চে উপস্থাপনা করে বিশ্ববাসীর নজর কেড়েছিলেন। এবার তার সঙ্গী হচ্ছেন হলিউডের বাঘা বাঘা সব তারকা।
​
প্রিয়াঙ্কার পাশাপাশি এই তালিকায় আছেন অস্কারজয়ী অভিনেত্রী গুইনেথ প্যালট্রো, উইল আরনেট এবং তরুণ তুর্কি পল মেসকাল। এছাড়াও আগে থেকেই উপস্থাপক হিসেবে নাম ছিল ক্রিস ইভান্স এবং ডেমি মুরের মতো সেলিব্রিটিদের। অর্থাৎ এবারের অস্কারের রাতটি হতে যাচ্ছে আক্ষরিক অর্থেই চাঁদের হাট।

এবারের অস্কারে পল মেসকালের ‘হ্যামনেট’ এবং গুইনেথ প্যালট্রোর ‘মার্টি সুপ্রিম’ সিনেমাগুলো দাপট দেখাচ্ছে। হ্যামনেট সিনেমাটি সেরা ছবিসহ ৮টি মনোনয়ন পেয়েছে। আর মার্টি সুপ্রিম ঝুলিতে ভরেছে ৯টি মনোনয়ন। এমনকি নতুন প্রবর্তিত ‘বেস্ট কাস্টিং’ বিভাগেও এই সিনেমাগুলো লড়াই করছে।

​আসন্ন অস্কারের এই ঝলমলে রাতে প্রিয়াঙ্কা চোপড়া কোন পোশাকে রেড কার্পেটে ঝড় তোলেন এবং কার হাতে পুরস্কার তুলে দেন সেদিকেই এখন তাকিয়ে আছে তার ভক্তরা।

সূত্র : নিউজ ১৮ 

হলিউডপ্রিয়াঙ্কা চোপড়াবলিউডঅস্কার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise