Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিনোদন

নাট্যজন আতাউর রহমান লাইফ সাপোর্টে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৯:৩৮
নাট্যজন আতাউর রহমান লাইফ সাপোর্টে

অভিনেতা-নাট্যকার আতাউর রহমান

গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন নাট্যজন আতাউর রহমান। সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান।

সন্ধ্যায় শর্মিষ্ঠা রহমান আগামীর সময়কে বললেন, ‘আব্বা এখনো লাইফ সাপোর্টে আছেন। উনি তো বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আগে থেকেই ভুগছিলেন। এখন শারীরিক অবস্থা অপরিবর্তিত। তেমন কোনো অগ্রগতি নেই। সবাই দোয়া করবেন।’

পারিবারিক সূত্র বলছে, শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পরে আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রথমে তাকে নেওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। সেখানে তাৎক্ষণিকভাবে আইসিইউ সুবিধা না থাকায় ভর্তি করা হয় ধানমন্ডির একটি হাসপাতালে।

ভর্তির পরপরই আতাউর রহমানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। আবার অবস্থার অবনতি হলে রবিবার আবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান। একাধারে অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত।

আতাউর রহমানলাইফ সাপোর্ট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise