Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পপকর্ন

কানে নেপালি উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১১:৩২
কানে নেপালি উচ্ছ্বাস

কান উৎসবে নেপালিদের আনন্দ -ছবি: রয়টার্স

সাগর পাড়ের শহর কানে আনন্দের ঢেউয়ে ভাসলেন নেপালি অভিনয়শিল্পীরা। এবারই প্রথম কান উৎসবের অফিসিয়াল সিলেকশনের অংশ হতে পেরেছে দক্ষিণ এশিয়ার দেশটির সিনেমা। নেপালের অবিনাশ বিক্রম শাহ পরিচালিত ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ রয়েছে এবারের আসরের আঁ সাঁর্তে রিগা বিভাগে। এর গল্প মুগ্ধ করেছে দর্শকদের। গতকাল বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় উৎসবের মূলকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এর আগে ফটোকলে অংশ নেন সিনেমাটির কলাকুশলীরা। তাদের মধ্যে নির্মাতা অবিনাশের সঙ্গে ছিলেন অভিনেত্রী পুষ্পা থিং লামা, আলিজ ঘিমিরে ও জেসমিন বিশ্বকর্মা।

সিনেমাটির গল্পে দেখা যায়, বন্য হাতি অধ্যুষিত এক গভীর জঙ্গলের মাঝে নেপালের একটি গ্রামের কিন্নর সম্প্রদায়ের কর্ত্রী পিরাতি ভালোবাসার মানুষের সঙ্গে পালিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু নিজের গোত্রের একটি মেয়ে নিখোঁজ হয়ে গেলে তদন্ত করতে নামেন তিনি। স্বাধীনতার আকাঙ্ক্ষা ও সম্প্রদায়ের প্রতি দায়িত্বের মধ্যে একটি বেছে নিতে হবে তাকে। কানে মূল প্রতিযোগিতার পরেই অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিভাগ আঁ সাঁর্তে রিগা। এতে মূলত তুলে ধরা হয় বিশ্বের বিভিন্ন প্রান্তের নবীন নির্মাতাদের।

কান উৎসবে আঁ সাঁর্তে রিগা প্রাইজ (সেরা চলচ্চিত্র), সেরা পরিচালক ও স্পেশাল জুরি প্রাইজের জন্য লড়বে ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। এটি অবিনাশ বিক্রম শাহ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। কান থেকে এর আগেও নেপালের জন্য গর্ব বয়ে এনেছেন তিনি। ২০২২ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন স্বীকৃতি পেয়েছে তার পরিচালিত ‘মেলানকলি অব মাই মাদারস লালাবাইস’। এটাই ছিল কানের যেকোনো বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত প্রথম নেপালি ছবি।

এবার পূর্ণদৈর্ঘ্য ছবি বানিয়ে আরেকবার ইতিহাস গড়লেন এ নির্মাতা। এর আগে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকে অনুদান পেয়েছে ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। এ ছাড়া সানড্যান্স ইনস্টিটিউটের স্ক্রিনরাইটার্স অ্যান্ড ডিরেক্টরস ল্যাব এবং ভেনিস গ্যাপ-ফিন্যান্সিং মার্কেটের সহায়তা পেয়েছে সিনেমাটি।

কান উৎসবএলিফ্যান্টস ইন দ্য ফগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর