Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

অপেক্ষার অবসান ঘটিয়ে নেটফ্লিক্স কাঁপাতে আসছে বিটিএস

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১
অপেক্ষার অবসান ঘটিয়ে নেটফ্লিক্স কাঁপাতে আসছে বিটিএস

সংগৃহীত ছবি

দীর্ঘ বিরতি শেষে বিনোদন জগতে আলোচনার ঝড় তুলে ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। সাত সদস্যের ব্যান্ডটি তাদের নতুন অ্যালবাম ঘিরে বড় পরিসরের অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। বিভিন্ন দেশের ভক্তদের জন্য তা সরাসরি সম্প্রচার করবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। 


বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’ বের হচ্ছে আগামী ২০ মার্চ। এর পরদিন সিউলের ঐতিহাসিক গোয়াংহামুন স্কোয়ারে স্থানীয় সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে ‘বিটিএস কামব্যাক লাইভ: আরিরাং’ নামের বিশেষ আয়োজন। তাতে নতুন অ্যালবামের গান প্রথমবারের মতো সরাসরি শোনাবে দলটি। নেটফ্লিক্স বলছে, বিশ্বের অন্তত ১৯০টি দেশে একযোগে এই অনুষ্ঠান দেখা যাবে।


বিটিএসের সবশেষ অ্যান্থোলজি অ্যালবাম ‘প্রুফ’ বের হয় ২০২২ সালের জুনে।  এর প্রায় তিন বছর ৯ মাস পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছে ব্যান্ডটি। এর ঘোষণা এসেছিল চলতি বছরের শুরুতেই।

বিটিএসের মিউজিক এজেন্সি বিগহিট মিউজিক জানায়, ‘আরিরাং’ অ্যালবামটি ব্যান্ড সদস্যদের শিকড়, পরিচয় ও অনুভূতির প্রতিফলন। কোরিয়ার ঐতিহ্যবাহী লোকগান ‘আরিরাং’- থেকে অনুপ্রাণিত হয়ে অ্যালবামের নাম রাখা হয়। কোরিয়ান সংস্কৃতিতে ‘আরিরাং’ শুধু একটি গান নয় বরং আবেগ, সংগ্রাম ও ঐতিহ্যের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গান কোরিয়ানদের জীবনের নানা মুহূর্তে জায়গা করে নিয়েছে।

বিটিএস ঘিরে নেটফ্লিক্সের পরিকল্পনা এখানেই শেষ নয়। আগামী ২৭ মার্চ মুক্তি পাবে তাদের নতুন প্রামাণ্যচিত্র ‘বিটিএস: দ্য রিটার্ন’, যেখানে অ্যালবাম তৈরির নেপথ্য প্রস্তুতি ও ব্যান্ডটির পথচলার নানা গল্প উঠে আসবে।

বিনোদন মঞ্চে ফিরে আসার পর আগামী এপ্রিল থেকে  ওয়ার্ল্ড ট্যুর শুরু করবে বিটিএস। আগামী বছরের মার্চ পর্যন্ত চলা এই ট্যুরে বিশ্বের ৩৪টি শহরে ৭৯টি কনসার্ট করার পরিকল্পনা রয়েছে।

লাস ভেগাসে ২০২২ সালে ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ ছিল তাদের শেষ ট্যুর। দক্ষিণ কোরিয়ায় বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের যোগ দেয়ায় দীর্ঘ সময় মঞ্চে ছিল না বিটিএস। প্রশিক্ষণ শেষে সব সদস্য ফেরার পরই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে জনপ্রিয় এই ব্যান্ডটি।


সূত্র: ডেইল ডিসকোভার

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!