Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিনোদন

টানা ১০ মিনিটের রেকর্ড অভিবাদন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:২০
টানা ১০ মিনিটের রেকর্ড অভিবাদন

সেবাস্তিয়ান স্তান, রেনাটে রাইন্সভে ও ক্রিস্টিয়ান মুনজিউ -ছবি: রয়টার্স

টানা ১০ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানালেন দর্শক ও অতিথিরা। রোমানিয়ার ক্রিস্টিয়ান মুনজিউ পরিচালিত ‘ফিয়র্ড’ চলচ্চিত্রের প্রদর্শনী শেষে দেখা গেল এই দৃশ্য। ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে সিনেমাটি। এটাই এখন পর্যন্ত এবারের আসরে সর্বোচ্চ সময়ের অভিবাদন। ফলে স্বর্ণ পামের দৌড়ে এগিয়ে থাকার মোমেন্টাম পেয়ে গেল এই মুভি।

ফ্রান্সের দক্ষিণে কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ‘ফিয়র্ড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এতে অভিনয় করেছেন নরওয়ের তারকা রেনাটে রাইন্সভে ও রোমানিয়ান-আমেরিকান অভিনেতা সেবাস্তিয়ান স্তান। এর গল্প কঠোর ধর্মীয় বিশ্বাসে বেড়ে ওঠা একটি রোমানিয়ান পরিবারকে কেন্দ্র করে। তারা নরওয়ের একটি শান্ত গ্রামে পাড়ি জমায়। শিশু নির্যাতনে অভিযোগ ওঠায় রাষ্ট্র তাদের কাছ থেকে সন্তানদের কেড়ে নেয়।

১০ মিনিটের অভিবাদন পেয়ে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ক্রিস্টিয়ান মুনজিউ প্রথমে ফরাসি ভাষায় বলেন, ‘আমাকে বিশ্বাস করার জন্য এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই।’ এরপর ইংরেজিতে ৫৮ বছর বয়সী এই নির্মাতা মন্তব্য করেন, ‘কান উৎসব হলো সেই চূড়ান্ত মঞ্চ, যেখানে কোনো চলচ্চিত্র সময়ের পরীক্ষায় টিকে থাকবে কি না, সেই ইঙ্গিত দেয়।’

কান উৎসবে নির্বাচিত হওয়ার বছরখানেক আগেই ‘ফিয়র্ড’-এর স্বত্ব কিনে নিয়েছে আমেরিকান স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা নিয়ন। সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণপাম জয়ের সমার্থক হয়ে উঠেছে এই প্রতিষ্ঠান! ২০১৯ সাল থেকে তাদের পরিবেশিত সিনেমা স্বর্ণপাম জিতেছে। এবারের আসরে ‘ফিয়র্ড’ ছাড়াও নিয়ন পরিবেশিত আরও কয়েকটি চলচ্চিত্র আলোচিত হয়েছে। এর মধ্যে রয়েছে না-হং জিনের ‘হোপ’, জেমস গ্রে পরিচালিত ‘পেপার টাইগার’। দুটি সিনেমাই টানা ৭ মিনিট করে অভিবাদন পেয়েছে।

ক্রিস্টিয়ান মুনজিউকান চলচ্চিত্র উৎসব
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise