স্কুলে ১৬, মাদরাসায় ছুটি ২১ দিন

প্রতীকী ছবি
সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুল ও কলেজে। আর ২১ দিনের ছুটি থাকছে মাদরাসায়। শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি থেকে জানা গেছে এ তথ্য।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিকে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে আগামী ২৪ মে। ছুটি শেষ হবে ৪ জুন। এই ছুটির আগে ও পরে রয়েছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুলে।
কলেজে ঈদুল আজহার ছুটি ১২ দিনের। এই ছুটিরও আগে পরে আছে সাপ্তাহিক ছুটি। ফলে টানা ১৬ দিনের ছুটি থাকছে কলেজে।
অন্যদিকে মাদরাসায় গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে ছুটি শুরু হবে ২৪ মে। আর শেষ হবে ১১ জুন। তবে ছুটির আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ২১ দিন ছুটি থাকছে মাদরাসায়।
অন্যদিকে, এবারের ঈদুল আজহার ছুটি ৭ দিন নির্ধারণ করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ ঘোষণা আসে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত থাকবে ছুটি।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।




