Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে হেনস্তা ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

জাককানইবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে হেনস্তা ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি: আগামীর সময়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এক ছাত্রকে হেনস্তার অভিযোগ ঘিরে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে দুই পক্ষ। ওই ছাত্রের ঘটনাটি মীমাংসার পর অভিযুক্তদের একজনকে মারধর করা হয়েছে বলে উঠেছে পাল্টা অভিযোগ।

নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু বক্কর সিদ্দিকি বলেছেন, গত সোমবার রাত ১১টার দিকে বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সর্বজিৎ, প্রান্ত, আবির ও আব্দুল্লাহ ওমায়ের অন্তু তাকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করেন। সর্বজিৎ দাস তাকে ধাক্কা দেন।

তার উপর আগে থেকে ক্ষুব্ধ ছিলেন সিনিয়ররা। এর জেরেই হেনস্তা করা হয় বলে দাবি আবু বক্করের। তবে কী কারণে সিনিয়ররা ক্ষুব্ধ- জানতে চাইলে সুনির্দিষ্ট কিছু বলেননি আবু বক্কর।

তিনি জানান, ঘটনার কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাতে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান। ঘটনার অডিও রেকর্ড তার কাছে সংরক্ষিত আছে বলেও দাবি করেছেন।

আরও পড়ুন

দিন দিন পাঠকশূন্য ও জৌলুস হারাচ্ছে ত্রিশালের ‘কবি নজরুল স্মৃতিকেন্দ্র’

২৯ মে ২০২৬


সর্বজিৎ বলেছেন, সোমবার রাতে নতুন কলা ভবনের সামনে এক শিক্ষার্থীর দোকান স্থানান্তরে সাহায্য করছিলেন অন্য শিক্ষার্থীরা। আবু বক্করও ছিলেন সেখানে। কিছুক্ষণ পর তিনি বিষণ্নতা ও টানা দুই রাত ঘুম হচ্ছে না বলে অন্যদের জানান। তাকে বাড়ি চলে যেতে বলা হলে ক্ষেপে গিয়ে হঠাৎ মারধর ও ধাক্কা দিতে শুরু করেন।

সর্বজিতের ভাষ্য, রাত সাড়ে ১১টার দিকে সিদ্দিক সেখান থেকে চলে যান। রাত ১২টার দিকেও তাকে সুস্থ অবস্থায় চলাফেরা করতে দেখা যায়। সিদ্দিকের অসুস্থতার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং কোনো র‍্যাগিংয়ের ঘটনাও ঘটেনি বলে দাবি সর্বজিতের।

আরেক অভিযুক্ত অন্তু বলেছেন, এ ঘটনা নিয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ছাত্র ও জাককানইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পাভেল খান বিভাগে অভিযোগ দেন। দুই পক্ষকে ডেকে আলোচনা করে গত মঙ্গলবার বিষয়টি মীমাংসাও করে দেন শিক্ষকরা।

অন্তুর দাবি, তারপরেও এর জেরে সেদিন নতুন কলা ভবনের সামনে পাভেল তাকে মারধর করেন। ঘটনার পর তিনি চিকিৎসা নেন।

আরও পড়ুন

নজরুলের সাহিত্য বিশ্বদরবারে পৌঁছাতে অনুবাদের তাগিদ

৩১ আগস্ট ২০২৬


নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডা. ইসমাত আরা ভূঁইয়া ইলা বললেন, ‘আবু বক্করের পক্ষে পাভেল একটি অভিযোগ নিয়ে শিক্ষকদের কাছে এসেছিল। পরে উভয় পক্ষকে নিয়ে আলোচনা করা হলে তারা নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করে এবং মীমাংসায় সন্তুষ্ট হয়।’

বিষয়টি সমাধানের পরও নতুন করে অভিযোগ ও বক্তব্য সামনে আসায় অসন্তোষ জানান বিভাগীয় প্রধান। নিজের সমস্যা নিয়ে আবু বক্কর কেন সরাসরি শিক্ষকদের কাছে আসেনি বা ফোনে কল করে কেন জানায়নি- প্রশ্ন তোলেন তিনি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ত্রিশালমংমনসিংহজাককানইবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise