ড্যাফোডিল ইউনিভার্সিটিতে অ্যাক্রেডিটেশন নিয়ে আলোচনা
আগামীর সময় ডেস্ক

উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সির সিইও দাতো প্রফেসর ড. মোহাম্মদ শাতার বিন সাবরান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। এতে সভাপতিত্ব করেন ডিআইইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। বক্তারা বৈশ্বিক যুগে উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেন। এ সময় দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।



