পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি প্রক্টর
ঢাবি প্রতিনিধি

অধ্যাপক সাইফুদ্দীন আহমদ । সংগৃহীত ছবি
‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
রবিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগের বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেছেন অধ্যাপক সাইফুদ্দীন নিজেই। তিনি বলেছেন, ‘আধা ঘণ্টা আগে (দুপুর ২টার দিকে) আমি উপাচার্যের কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।’
কী কারণে পদত্যাগ করছেন, এমন প্রশ্নের জবাবে দিলেন, ‘ব্যক্তিগত কারণেই পদত্যাগ করছি। এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না।’




