Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

রাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৫:৪৩
শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

অধ্যাপক ড. সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন রাবির ছাপচিত্র বিভাগের শিক্ষার্থীরা। ছবি: আগামীর সময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন ছাপচিত্র বিভাগের শিক্ষার্থীরা। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট জবাব না পেলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

আজ রবিবার বেলা সাড়ে ১১টা থেকে ছাপচিত্র বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, তদন্তে ড. সুজন সেনের বিরুদ্ধে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া গেলেও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেনি। পরিবর্তে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে পদাবনতি এবং পাঁচ বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা।

মাস্টার্সের শিক্ষার্থী আসাদ রাফি সাদী জানিয়েছেন, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ড. সুজন সেনের বিরুদ্ধে অযোগ্যতা, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে প্রায় ২০০ পৃষ্ঠার লিখিত অভিযোগ জমা দেন তারা। পরে তদন্তে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যায়।

আসাদ রাফি সাদীর দাবি, বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের আইনে এ ধরনের অপরাধে স্থায়ী বহিষ্কারের বিধান রয়েছে। অথচ সিন্ডিকেটের সিদ্ধান্তে পাঁচ বছরের অব্যাহতি ও পদাবনতি দেওয়া হয়েছে, যা তাদের কাছে দায়সারা বিচার।

আরও পড়ুন

শিক্ষার্থীকে যৌন হয়রানি, রাবি অধ্যাপক চাকরিচ্যুত

১৬ আগস্ট ২০২৬

প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে স্বচ্ছ জবাব না দিলে আগামীকাল থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

মাস্টার্সের আরেক শিক্ষার্থী আছিয়া খাতুন বললেন, তদন্ত কমিটি তাদের অভিযোগের সত্যতা পেয়েছে এবং স্থায়ী চাকরিচ্যুতির সুপারিশ করেছে। পাঁচ বছরের অব্যাহতি কোনো কার্যকর শাস্তি নয়। তারা ড. সুজন সেনকে আর বিভাগে দেখতে চান না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানিয়েছেন, বিষয়টি যেহেতু সিন্ডিকেটের সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত, তাই সিন্ডিকেটই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে পারে। তবে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হবে।

ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়াকে দৃষ্টিকটু উল্লেখ করে তিনি বললেন, শিক্ষার্থীরা তাদের দাবিতে আন্দোলন করতে পারেন। তবে ক্লাস ও পরীক্ষা বর্জন না করাই ভালো।

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত ১৩ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৮তম সিন্ডিকেট সভায় ড. সুজন সেনকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে পদাবনতি দেওয়া হয়। একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্লাস ও পরীক্ষা বর্জনরাজশাহী বিশ্ববিদ্যালয়বহিষ্কারশিক্ষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ