Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শিক্ষা

শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

নকল বন্ধে রুটিন না দেওয়ার খবরটি গুজব

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯
নকল বন্ধে রুটিন না দেওয়ার খবরটি গুজব

সংগৃহীত ছবি

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়া একটি সংবাদকে ‘গুজব’ ও ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভাইরাল হয় ‘নকল বন্ধে পরীক্ষার রুটিন না দেওয়ার সিদ্ধান্ত, কোন বিষয়ে পরীক্ষা তা জানা যাবে পরীক্ষার হলে’—শিরোনামে একটি সংবাদ। এই সংবাদটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হলো এর প্রতিবাদ।

মন্ত্রণালয়ের বক্তব্য, পরীক্ষা পদ্ধতি বা রুটিন নিয়ে নেওয়া হয়নি এ ধরনের কোনো সিদ্ধান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যটি সম্পূর্ণ অসত্য। কোনো অসাধু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভ্রান্তি ছড়াতে।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে পরীক্ষার সময়সূচি বা যেকোনো দাপ্তরিক পরিবর্তন কেবল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজ বা নির্ভরযোগ্য গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানান।

শিক্ষা মন্ত্রণালয় আরও সতর্ক করে বলেছে, যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে বা ভিত্তিহীন সংবাদ প্রচার করছে, তাদের বিরুদ্ধে নেওয়া হতে পারে কঠোর আইনগত ব্যবস্থা।

শিক্ষা মন্ত্রণালয়গুজবশিক্ষাপরীক্ষার তারিখ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise