Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

জাবিপ্রবি

যৌন হয়রানির তদন্তের মধ্যেই সরানো হলো ভিসিকে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৯:০৮
যৌন হয়রানির তদন্তের মধ্যেই সরানো হলো ভিসিকে

অধ্যাপক ড. আমির হোসেন ভূইঁয়া। ছবি: সংগৃহীত

যৌন হয়রানি, কুরুচিপূর্ণ মন্তব্য, বডি শেমিং এবং শিক্ষার্থীদের মানসিক নিপীড়নের অভিযোগে তদন্তের মুখে থাকা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন ভূইঁয়াকে সরিয়ে দিল সরকার। ফলে তিনি এখন তার মূল পদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগে যুক্ত হবেন। তার স্থলে নতুন নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আমির হোসেন।

আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে নতুন ভিসির প্রজ্ঞাপন জারি করে। একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন ও আণুবিক জীববিজ্ঞানের অধ্যাপক ড. বোরহান উদ্দিনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি এবং একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মাহফুজুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সূত্র বলছে, ড. আমির হোসেনের বিরুদ্ধে আসা যৌন হয়রানির অভিযোগ ও ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির সুপারিশের আলোকে তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় তা ঠিক করতে একজন অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেলের নেত্বত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে একজন ভিসি এবং ইউজিসির পরিচালক আছেন। ঈদুল আজহার ছুটির পর কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করা কথা ছিল। তার আগেই ড. আমিরের নিয়োগ বাতিল করা হলো।

কমিটির একজন সদস্য জানান, তার বিরুদ্ধে যৌন হয়রানির বিষয়টি মোটামুটি প্রমাণিত। এখন আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন জমা দিলেই যৌন হয়রানি সেলের সুপারিশে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যায়। তার আগেই তাকে সরিয়ে দেওয়া হলো। তবে মূল অভিযোগ থেকে তিনি এখনো রেহাই না-ও পেতে পারেন।

২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানের কাছে ড. আমির হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে ক্লাস চলাকালে নারী শিক্ষার্থীদের পোশাক, ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কার্যক্রম নিয়ে আপত্তিকর মন্তব্য করার কথা উল্লেখ করা হয়।

এ ছাড়া শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবন নিয়ে কটূক্তি, বডি শেমিং, গবেষণায় নিরুৎসাহিত করা, নম্বর প্রদানে বৈষম্য এবং মতের অমিল হলে একাডেমিক চাপ প্রয়োগের অভিযোগও আনা হয়।

অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্তে প্রথমে আইবিএর পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তারের নেতৃত্বে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করে। ওই কমিটি প্রাথমিক তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে অভিযোগের কিছু বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ার পর উপাচার্যের নেতৃত্বে আরও উচ্চতর তদন্তের জন্য একটি স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্র জানিয়েছে, সম্প্রতি বিষয়টি তদন্তে আরও একটি কমিটি গঠন করা হয়েছিল এবং ঈদের ছুটির পর তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে তদন্ত কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হওয়ার আগেই তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ভিসিযৌন হয়রানিতদন্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise