Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্যাম্পাস

মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:৪৫
মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ফাইল ছবি: পিএমও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান মেধা ও একাডেমিক যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষক নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

মঙ্গলবার (৩০ জুন) রাতে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বললেন, ১৯২১ সালে প্রতিষ্ঠার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা, গবেষণা ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণ করেন তিনি।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা কারিকুলাম আধুনিক করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিংসহ প্রযুক্তিনির্ভর বিষয় অন্তর্ভুক্তির ওপর জোর দেন। পাশাপাশি তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে ব্যবহারিক দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

বাণীতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সমন্বয় বাড়িয়ে ইন্টার্নশিপ ও গবেষণামূলক কার্যক্রম জোরদার করতে হবে। অ্যালামনাইদের সম্পৃক্ততার মাধ্যমেও গবেষণা ও উদ্ভাবন এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বহুমাত্রিক বিকাশে সংস্কৃতি, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেন। তিনি আশা প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়প্রধানমন্ত্রীতারেক রহমান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise