Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

তিন দিনের মধ্যে বিচার চান জকসু ভিপি রিয়াজুল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১৫:০৪
তিন দিনের মধ্যে বিচার চান জকসু ভিপি রিয়াজুল

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম ক্যাম্পাসে সাম্প্রতিক হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি জমা দিয়ে তিনি এ সময়সীমা নির্ধারণ করে দেন। স্মারকলিপিতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে বহিরাগতসহ হামলায় জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে 'কোড অব কন্ডাক্ট' তৈরির আহ্বান জানান তিনি।

জকসু ভিপি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ করে প্রশাসনকে তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে।

গত মঙ্গলবার (৪ আগস্ট) জকসু প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। দাবিগুলো হলো—দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, ২০ কোটি টাকা বরাদ্দকৃত বাজেট থেকে ১৬০০ শিক্ষার্থীর আবাসন সুনিশ্চিত করা এবং মেডিকেল সেন্টারে একজন চিকিৎসক ও টেকনিশিয়ান নিয়োগ।

আরও পড়ুন

জকসুর স্বাস্থ্য সম্পাদক নূর মোহাম্মদের ওপর হামলা

০৫ আগস্ট ২০২৬

জকসু প্রতিনিধিদের অভিযোগ, এই কর্মসূচিতে ছাত্রদল হামলা চালিয়েছে।

অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল জানান, তারা গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। ক্ষুদ্রতম দলকেও রাজনীতি করার অধিকার দেওয়ার পক্ষপাতী।

​এদিকে, জকসুর দেওয়া স্মারকলিপি ও তিনটি ছাত্রসংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বৃহস্পতিবার সকাল থেকেই ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রধান ফটকসহ প্রবেশপথগুলোতে প্রক্টরিয়াল বডি, নিরাপত্তাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। আইডি কার্ড ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে বৃহস্পতিবারের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরীণ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ক্যাম্পাসজগন্নাথ বিশ্ববিদ্যালয়জকসুজবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস