Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

জুলাই অভ্যুত্থানবিরোধী অভিযোগ

রাবির প্রায় ৩০০ শিক্ষকের তালিকা দিল রাকসু

রাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৭:৫৮
রাবির প্রায় ৩০০ শিক্ষকের তালিকা দিল রাকসু

রাবি উপাচার্যের সঙ্গে রাকসু প্রতিনিধরা- প্রতিনিধি

জুলাই আন্দোলনে বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রায় ৩০০ শিক্ষকের একটি নতুন তালিকা উপাচার্যের কাছে হস্তান্তর করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপাচার্যের কার্যালয়ে রাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ এ তালিকা জমা দেন। এ সময় তারা অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দীর্ঘদিনেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তালিকা হস্তান্তরের পর রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার জানালেন, ‘আমরা এখনো ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে নির্দ্বিধায় ঘুরে বেড়াতে দেখছি। তাদের অনেকেই সামাজিক মাধ্যমে জুলাই বিপ্লববিরোধী অপপ্রচার ও বিভ্রান্তিকর ন্যারেটিভ তৈরি করছেন। যা আমাদের জন্য অত্যন্ত কষ্টের। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা তাদের চিহ্নিত করে অপরাধী হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করব।’

রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির বললেন, ‘গত ৫ আগস্টের পর প্রশাসনের কাছে আমরা একাধিকবার জুলাইবিরোধী শিক্ষকদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছি। প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করলেও এতদিনেও বিচার প্রক্রিয়া শেষ হয়নি। সম্প্রতি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টার ও ব্যানার দেখা গেছে। এসব ঘটনারও সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।’

শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম জানালেন, ‘আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় সব ধরনের আইনি প্রক্রিয়া শুরু করেছি। বিচার প্রক্রিয়াকে দ্রুতগতিতে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সঙ্গে জরুরি ভিত্তিতে আলোচনা চলছে। সবার মতামতের ভিত্তিতে বিচার কার্যক্রম কত দিনের মধ্যে সম্পন্ন করা হবে, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট ও চূড়ান্ত সময়সূচি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।’

রাকসুরাবি শিক্ষকজুলাই অভ্যুত্থানবিরোধী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    ড্রাই আই প্রতিরোধে করণীয়

    ড্রাই আই প্রতিরোধে করণীয়