Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৭৫ শতাংশ লিখিত পরীক্ষা

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১৬:৪৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৭৫ শতাংশ লিখিত পরীক্ষা

আগামীর সময় গ্রাফিক্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কর্মকর্তা ও কর্মচারী (৩য় ও ৪র্থ শ্রেণি) নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন পরীক্ষা পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দক্ষ ও যোগ্য জনবল নিয়োগের লক্ষ্যে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় নতুন পরীক্ষা পদ্ধতি অনুমোদন করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৫ম গ্রেড বা তদূর্ধ্ব পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে কি-না সে বিষয়ে সিলেকশন বোর্ড সিদ্ধান্ত নিতে পারবে। কোনো পদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা প্রাসঙ্গিক না হলে লিখিত পরীক্ষা ৭৫ শতাংশ এবং মৌখিক পরীক্ষা ২৫ শতাংশ নম্বরের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। তবে টেকনিক্যাল পদের ক্ষেত্রে লিখিত, ব্যবহারিক ও মৌখিক— তিন ধরনের পরীক্ষাই নেওয়া সমীচীন বলে মত দিয়েছে কমিটি।

১০ম গ্রেড থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এ ক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বর ৪০ শতাংশ, ব্যবহারিক ৩০ শতাংশ এবং মৌখিক ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে কোনো পদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা প্রাসঙ্গিক না হলে লিখিত ৭০ শতাংশ এবং মৌখিক ৩০ শতাংশ নম্বরের ভিত্তিতে পরীক্ষা নেওয়া যাবে।

১৬তম গ্রেড থেকে ১১তম গ্রেড পর্যন্ত পদে নিয়োগের ক্ষেত্রেও লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা বাধ্যতামূলক থাকবে। টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল উভয় পদের জন্য লিখিত ৪০ শতাংশ, ব্যবহারিক ৩০ শতাংশ এবং মৌখিক ৩০ শতাংশ নম্বর নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ২০তম গ্রেড থেকে ১৭তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষা বাধ্যতামূলক থাকবে। লিখিত পরীক্ষার নম্বর সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা যেতে পারে। পদের ধরন অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে কি না সে বিষয়ে সিলেকশন বোর্ড সিদ্ধান্ত নেবে।

কমিটি আরও সুপারিশ করেছে, লিখিত পরীক্ষায় কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পাওয়া প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী পদের সংখ্যার পাঁচগুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা যেতে পারে।

এছাড়া চাকরিরত প্রার্থীদের আবেদন অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ বা অফিস প্রধানের মাধ্যমে জমা দিতে হবে। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন বিবেচনা করা হবে না বলে জানানো হয়েছে।

চাকরিঢাবিনিয়োগ পরীক্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    নিয়োগকর্তাকেই কাঠগড়ায় তুললেন মার্শাল

    নিয়োগকর্তাকেই কাঠগড়ায় তুললেন মার্শাল

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী