Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

যোগদান করলেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ২৩:০২
যোগদান করলেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য

সংগৃহীত ছবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে যোগদান করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

গতকাল বুধবার (১ এপ্রিল) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে উপাচার্যের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ সময় মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। যোগদানের পর নতুন উপাচার্য ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এর আগে, গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে অধ্যাপক নুরুল ইসলামের নাম ঘোষণা করেন। পরের দিন ১৭ মার্চ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে সরকারসহ সংশ্লিষ্ট সবগুলো পক্ষ খুবই ইতিবাচক। শিক্ষার্থীদের আগ্রহের বিষয়টি না বললেই নয়। তারা চেয়েছেন বলেই এই বিশ্ববিদ্যালয় হয়েছে। আগামীকাল থেকে আমাদের অফিশিয়াল কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম দিন আমি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করব’, যোগদানের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন অধ্যাপক নুরুল ইসলাম।

যোগদান করলেও উপাচার্যের এখনো বসার মতো নির্ধারিত কোনো অফিস নেই। এই বিষয়টি স্মরণ করে তিনি বলছিলেন, ‘বিশ্ববিদ্যালয়ের তো আসলে দৃশ্যমান এখনো কিছুই নেই। আমার বসারও তো কোনো জায়গা নেই (হাসি)। কালকে হয়তো অধ্যক্ষদের সঙ্গে ইউজিসিতে বসতে পারি।’

‘সবকিছুই হবে। আমাদের অফিশিয়াল অপারেশন শুরু হলে দুই-এক সপ্তাহের মধ্যে প্রাথমিক সব কাজ শেষ করতে পারব। ধারাবাহিকভাবে আমরা শিক্ষার্থীদের সাথেও বসব’, যোগ করেন উপাচার্য।

নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে অধ্যাপক নুরুল ইসলাম জানিয়েছেন, ‘যোগদানের পর এখন আমার প্রথম কাজ হলো, শিক্ষার্থীদের কথা শোনা। তাদের কী কী সমস্যা রয়েছে, সেগুলো যৌক্তিক উপায়ে সমাধান করা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আগস্টের পরীক্ষা নিশ্চিত করা। নতুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গঠন করা। একই সঙ্গে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা।’

অধ্যাপক নুরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ২০১১ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নটিংহাম থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে তিনি বাংলাদেশ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গবেষণার মূল ক্ষেত্রগুলোর মধ্যে নদীজ পরিবেশ, কৃষি ভূমির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন উল্লেখযোগ্য। এ ছাড়াও তিনি জলবিজ্ঞান, অববাহিকা ব্যবস্থাপনা, জিআইএস এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিউপাচার্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!