নেতৃত্বে ফারাবী ও আবদুল্লাহ
বাঙলা কলেজে ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের কমিটি গঠন

হাসান মাহমুদ ফারাবী ও মো. আবদুল্লাহ (বামে থেকে)
সরকারি বাঙলা কলেজের ‘ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ’ পরিষদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে হাসান মাহমুদ ফারাবী এবং সাধারণ সম্পাদক পদে মো. আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি হাসান মাহমুদ ফারাবী সরকারি বাঙলা কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সংগঠনের সংশ্লিষ্টরা আশা করেন, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ময়মনসিংহের শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে। একই সঙ্গে ঐক্য, সৌহার্দ্য ও সেবার মাধ্যমে সংগঠনটি আরও এগিয়ে যাবে।



