Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার, গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১৭:৩০
শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার, গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার

জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের সাহসী ভূমিকা, সত্য প্রকাশের সংগ্রাম এবং দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হওয়া সাংবাদিকদের আত্মত্যাগ স্মরণে সেমিনারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ডাকসু সম্মেলন কক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও আমাদের শহিদ সাংবাদিকবৃন্দ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান। সঞ্চালনা করেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

আরও পড়ুন

ডাকসুর জুবায়েরের সঙ্গে আসলে কী ঘটেছিল?

২৯ জুলাই ২০২৬


আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহিদ সাংবাদিক তাহির জামান প্রিয়ের মা শামসী আরা জামান, দৈনিক সমকালের সাংবাদিক রাজীব আহমেদ, বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভের যুগ্ম আহ্বায়ক সিলমী সাদিয়া, বাংলাদেশ সংবাদ সংস্থার সাব-এডিটর তাওসিফুল ইসলাম, দৈনিক আগামীর সময়ের নিজস্ব প্রতিবেদক আমজাদ হোসেন হৃদয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. মানজুর হোছাঈন মাহি, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া ইনচার্জ ও মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এমআরএ) সভাপতি ফখরুল ইসলাম এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল নোমান।

সেমিনারে শহীদ সাংবাদিকের মা শামসী আরা জামান তার সন্তানের হত্যার বিচার দাবি করেন। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনায় সাংবাদিক রাজীব আহমেদ বলেছেন, জুলাইয়ের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে গণমাধ্যমের কিছু ভুল মূল্যায়ন করে পুনর্মিলনের (রিকনসিলিয়েশন) প্রয়োজন রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরতে গিয়ে সাংবাদিকরা নানা চাপ, হুমকি ও ঝুঁকির মুখে দায়িত্ব পালন করেছেন। অনেকেই আহত হয়েছেন, কেউ কেউ জীবন উৎসর্গ করেছেন—যা দেশের গণমাধ্যম ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও পড়ুন

জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে

৩০ জুলাই ২০২৬

সেমিনারে সংবাদমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা, সংকটকালে তথ্যপ্রবাহ নিশ্চিত করার গুরুত্ব এবং শহীদ সাংবাদিকদের স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকজুলাই শহীদজুলাই অভ্যুত্থানডাকসুসেমিনার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    এবার ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা  ট্রাম্পের

    এবার ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস