Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ডাকসুর জুবায়েরের সঙ্গে আসলে কী ঘটেছিল?

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৫:৪৪
ডাকসুর জুবায়েরের সঙ্গে আসলে কী ঘটেছিল?

ডাকসু নেতা এ বি জুবায়ের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্ররাজনীতির পরিচিত মুখ ডাকসু নেতা এ বি জুবায়েরকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে জুবায়েরকে একদল তৃতীয়লিঙ্গের মানুষের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়।

ঘটনার সূত্র ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে পরীবাগ এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের ফুটওভার ব্রিজে ঘটনাটি এটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নিজেকে অনলাইন পোর্টাল ‘ভোরের বাংলা নিউজ’র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দাবি করা সিফাতুল্লাহ তাসনিম বলছেন, ‘ট্রান্সজেন্ডারদের কিছু মানুষের ‘অসামাজিক কর্মকাণ্ড’ নিয়ে অনুসন্ধান করতে সেখানে যাই। যাওয়ার আগে বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছিল।’

তাসনিমের ভাষ্য, ঘটনাস্থলে গেলে কয়েকজন তৃতীয়লিঙ্গের ব্যক্তি তাদের ঘিরে ফেলেন এবং আক্রমণাত্মক আচরণ করেন। এ সময় তারা ভিডিও ধারণ করে অশালীন মন্তব্য করেন এবং টাকা দাবি করেন বলেও অভিযোগ করেন তিনি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাসনিম।


আরও পড়ুন

শিক্ষিকার ভিডিও ভাইরালের নেপথ্যে ছিলেন সাংবাদিক পরিচয়ধারী তরুণ

২৯ জুলাই ২০২৬

একই ঘটনার বর্ণনা দিয়ে ডাকসু নেতা এবি জুবায়ের বলেছেন, তাসনিমের সঙ্গে তিনি সেখানে যান। আগে থেকেই থানাকে জানানো হয়েছিল। সেখানে গিয়ে তথ্য জানতে চাইলে তৃতীয়লিঙ্গের কিছু মানুষ উত্তেজিত হয়ে ওঠেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ এসে বিষয়টি মীমাংসা করে বলে জানান তিনি।

জুবায়ের আরও অভিযোগ করেন, ঘটনার আংশিক ভিডিও ছড়িয়ে তার ‘চরিত্রহননের চেষ্টা’ করা হচ্ছে। এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার বিষয়টি শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘জুবায়েরের পক্ষ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জুবায়ের ও তাসনিমকে নিরাপদে সরিয়ে আনা হয়।’

ঘটনা যাদের ঘিরে সেসব ব্যক্তিদের শনাক্ত করা যায়নি বিধায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, তাসনিম নিজেকে ক্যাম্পাস সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও তার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাবির ক্যাম্পাস সাংবাদিকরা। তাদের দাবি, তিনি নিয়মিত ক্যাম্পাস সাংবাদিকতা করলে পরিচিত হওয়ার কথা ছিল। যদিও তাসনিম নিজের করা কিছু প্রতিবেদন দেখিয়ে সাংবাদিকতার দাবি প্রতিষ্ঠার চেষ্টা করেন।


আরও পড়ুন

মিথ্যা ভিডিও ছড়ানো হচ্ছে, আইনি ব্যবস্থা নিচ্ছি : এবি জুবায়ের

২৯ জুলাই ২০২৬


ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা মতামত দেখা যাচ্ছে। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন কেউ কেউ।

ডাকসুজুবায়েরতৃতীয়লিঙ্গ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    এবার ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা  ট্রাম্পের

    এবার ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের