Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

সংবাদ সম্মেলনে হোম ইকোনমিকস শিক্ষার্থীরা

রাতে ক্যাম্পাসে পুলিশ আসার বিষয়ে প্রশাসন কিছুই জানত না

ঢাকা কলেজ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১৮:০১
শেয়ার করুন:
রাতে ক্যাম্পাসে পুলিশ আসার বিষয়ে প্রশাসন কিছুই জানত না

সংবাদ সম্মেলন করছেন হোম ইকোনোমিকস শিক্ষার্থীরা

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ ড. মেহেরুন্নেছা বেগমের পদত্যাগ এবং মধ্যরাতে পুলিশি হামলার ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। এ সময় উপাধ্যক্ষ ও বিভাগীয়প্রধানদের বরাত দিয়ে তারা বলেছেন, ক্যাম্পাসে গভীর রাতে পুলিশ প্রবেশের বিষয়ে প্রশাসন কিছুই জানত না।

আজ শনিবার দুপুরে কলেজের উপাধ্যক্ষ হাবিবা ইয়াসমিন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয়প্রধানদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনা সভা শেষ করে প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আলোচনা সভায় উপাধ্যক্ষ হাবিবা ইয়াসমিন জানান, তিনি অধ্যক্ষের সঙ্গে সরাসরি কথা বলেছেন। যেখানে অধ্যক্ষ তাকে বলেছেন, শিক্ষার্থীরা তাকে (অধ্যক্ষ) কোনো ধরনের শারীরিক আক্রমণ বা হেনস্তা করেননি। এ ছাড়া সভায় উপাধ্যক্ষ ও উপস্থিত বিভাগীয়প্রধানরা শিক্ষার্থীদের আন্দোলনকে অরাজনৈতিক, অহিংস ও শান্তিপূর্ণ বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন

মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

০৬ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, সভায় উপাধ্যক্ষ হাবিবা ইয়াসমিন ও উপস্থিত বিভাগীয়প্রধানরা আরও জানিয়েছেন, গভীর রাতে ক্যাম্পাসে পুলিশ প্রবেশের বিষয়ে কলেজ প্রশাসন আগে থেকে কিছুই জানত না। এমনকি কলেজ প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে ক্যাম্পাসে ডাকারও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

শিক্ষার্থীরা পুলিশের হামলার বিষয়ে বলেন, আমরা জানতে পারলাম কলেজ প্রশাসনের পক্ষ থেকে সেদিন পুলিশ ডাকা হয়নি এবং শিক্ষার্থীদের আন্দোলনও ছিল অহিংস ও শান্তিপূর্ণ। তাহলে কার নির্দেশে গভীর রাতে ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে? কোনো আইনি এখতিয়ার ও প্রশাসনিক অনুমতি ছাড়া নারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, শারীরিক নির্যাতন ও হেনস্তা চালানো হলো কেন? এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে জবাবদিহি দাবি করেন। সেই সঙ্গে ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তা এবং নির্দেশদাতাদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।

এর আগে, গত বৃহস্পতিবার অধ্যক্ষ ড. মেহেরুন্নেছা বেগমের পদত্যাগের দাবিতে তার নিজ কার্যালয়ে ১৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে মধ্যরাতে ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে শিক্ষার্থীদের লাঠিপেটা করে অধ্যক্ষকে উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন

চার দাবিতে আজও হোম ইকোনমিকস কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

০৬ নভেম্বর ২০২৬

ক্যাম্পাসে পুরুষ পুলিশ দ্বারা নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গতকাল শুক্রবার কলেজের সামনে বিক্ষোভ করে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। আজ শনিবার সেই আলটিমেটামের দ্বিতীয় দিন চলছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষার্থীদের দুটি প্রধান দাবি হলো-

১. অধ্যক্ষ ড. মেহেরুন্নেছা বেগমকে পদত্যাগ করতে হবে।

২. মধ্যরাতে পুলিশি হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।


হোম ইকোনমিকসগভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সঅধ্যক্ষ মেহেরুন্নেছা বেগমপদত্যাগশিক্ষার্থীদের বিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’