রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড
হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ)
অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছাকে প্রায়
১৩ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা
থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার
দিকে তাকে উদ্ধার করা
হয়। এ সময় এক
ছাত্রীকে চুল ধরে টেনেহিঁচড়ে সিঁড়ি
দিয়ে পুলিশ সদস্যরা নামিয়ে নিয়ে যান বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষের পদত্যাগের
দাবিতে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে
বিক্ষোভ শুরু করেন তারা।
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা
থেকে অধ্যক্ষের...