Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

টিএসসিতে খেলা দেখতে এসে চুরি গেল প্রাইভেট কার

  • দুই মিনিটের মাথায় চুরি হয় গাড়িটি
ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৯:৪৭
টিএসসিতে খেলা দেখতে এসে চুরি গেল প্রাইভেট কার

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকা থেকে একটি প্রাইভেট কার চুরি হয়েছে। এ ঘটনায় একটি মামলা করেছেন ভুক্তভোগী। যদিও এখন পর্যন্ত জড়িতদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ঘটনার বিবরণে ভুক্তভোগী হাফিজার রহমান জানালেন, ১৬ জুলাই স্ত্রীসহ বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে টিএসসিতে আসি। গাড়িটি রাত ১টা ৫০মিনিটের দিকে হাকিম চত্বরের রোকেয়া হলের দিকে পার্কিং করা হয়। পার্কিংয়ের ২০ মিনিট পর এসে দেখি গাড়িটি সে জায়গায় আর নেই।

পরে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাত্র দুই মিনিটের মধ্যে গাড়িটি চুরি হয়। গাড়ির আশেপাশে থাকা তিনজন ব্যক্তি মিলে গাড়িটি চুরি করে। এর মধ্যে দুইজন একটি মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যায়। আরেকজন প্রাইভেট কারটি চালিয়ে বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতগামী রাস্তা দিয়ে বের হয়ে যায়।

ঘটনার পরদিন সকালে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন গাড়ির মালিক হাফিজার রহমানের বাবা সামসুল হক। পরে শাহবাগ থানা পুলিশ ভুক্তভোগীকে ডিবিতে যাওয়ার পরামর্শ দিলে আজ রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ডিবিতে মামলা হস্তান্তরের আবেদন করেন তিনি।

হাফিজার রহমান বললেন, ‘আমি অনেক বছর ধরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলাফেরা করি। বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজেও পড়ালেখা করেছি কিন্তু কোনোদিন এরকম প্রাইভেট কার চুরির ঘটনা আমার চোখে পড়েনি বা শুনিনি। এরকম ঘটনা ঘটবে এইটা আমার কল্পনার বাইরে ছিল।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন আগামীর সময়কে বলেছেন, ‘ঘটনা জানার পর পরই আমরা ভুক্তভোগীকে আমাদের জায়গা থেকে সব ধরনের সহযোগিতা করেছি। আমরা চিন্তাভাবনা করছি, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে এআই ক্যামেরা বসানো যায় কিনা। ইতোমধ্যে এটা প্রশাসনকে বলা হয়েছে।’

এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


টিএসসিপ্রাইভেট কারচুরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি