Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্যাম্পাস

ঢাবি অধ্যাপক তাশরিকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি গঠন

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:৩৪
ঢাবি অধ্যাপক তাশরিকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. তাশরিক-ই হাবিব। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. তাশরিক-ই হাবিবের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল সোমবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

তিনি আগামীর সময়কে জানিয়েছেন, অধ্যাপক তাশরিক-ই হাবিবের বিরুদ্ধে তার বিভাগের (বাংলা) সকল শিক্ষক একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিভাগের শিক্ষকরা তার সঙ্গে পাঠদান কার্যক্রমে অংশ নিতে অনাগ্রহী এবং তাকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

ফ্রান্সে তীব্র গরমে ১৮ মৃত্যু, ২ শিশুর দেহ মিলল তপ্ত গাড়িতে

২৩ জুন ২০২৬

অভিযোগগুলোর মধ্যে রয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশ করে শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করা এবং শিক্ষার্থীদের কাছে বিতর্কিত হয়ে ওঠা। এছাড়া, অর্থ ছাড়া এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদান না করার অভিযোগও তদন্তের আওতায় আনা হয়েছে।



তবে এ বিষয়ে অধ্যাপক তাশরিক-ই হাবিবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



উপ-উপাচার্য অধ্যাপক আলফেছানী আগামীর সময়কে বলেছেন, ‘কোনো ধরনের অনিয়ম আমরা ছাড় দেব না, সে যেই হোক। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

ঢাবি অধ্যাপকঢাবি অধ্যাপক তাশরিকতদন্ত কমিটি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise