Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্যাম্পাস

রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের তাগিদ ঢাবির সেমিনারে

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ২১:৫৯
রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের তাগিদ ঢাবির সেমিনারে

ছবি: আগামীর সময়

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা, মিয়ানমারের জবাবদিহি এবং বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কার্যকর কূটনৈতিক উদ্যোগ জোরদারের তাগিদ এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে।

আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এক সেমিনার থেকে এই তাগিদ দেন আলোচকরা।

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের চ্যালেঞ্জ : আন্তর্জাতিক রাজনীতি ও জাতীয় অগ্রাধিকার’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ (সিজিএস) ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের হিট প্রকল্প।

সেমিনারে দুই শতাধিক শিক্ষার্থী ছাড়াও শিক্ষাবিদ, পররাষ্ট্রসেবা, আন্তর্জাতিক সংস্থা, এনজিও, সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রায় ৫০ প্রতিনিধি অংশ নেন।

সেমিনারের উদ্বোধনী বক্তব্য দেন সিজিএসের পরিচালক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের হিট সাব-প্রজেক্টের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফ। স্বাগত বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

প্রথম পর্বে ‘মানবিকতা ও জাতীয় নিরাপত্তার মধ্যে ভারসাম্য’ শীর্ষক আলোচনায় কক্সবাজারের রোহিঙ্গা তরুণ প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশ নেন। এতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সৈয়দা রোজানা রশীদ, ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান টুন খিন এবং মালয়েশিয়ান অ্যাডভাইজরি গ্রুপ অন মিয়ানমারের হেড অব সেক্রেটারিয়েট লিলিয়ানে ফ্যান। আলোচনা সঞ্চালনা করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহাব এনাম খান।

দ্বিতীয় পর্বে ‘আলোচনায় আবারও প্রত্যাবাসনকে ফিরিয়ে আনা’ শীর্ষক আলোচনায় অংশ নেন মিয়ানমার সংঘাত বিশ্লেষক আশফাক রনি, মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) মানবাধিকার মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী ইউ অং কিয়াও মো, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ উইংয়ের মহাপরিচালক মো. কামরুজ্জামান, মিয়ানমারে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাশেদ উজ জামান।

সমাপনী অধিবেশনে আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফ। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়ন ও সহিংসতা থেকে পালিয়ে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। মানবিক মূল্যবোধ থেকে নেওয়া এ সিদ্ধান্ত বাংলাদেশের ওপর বড় ধরনের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চাপ সৃষ্টি করেছে।

তিনি বলছেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন বাংলাদেশ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর অভিন্ন লক্ষ্য। তবে এ লক্ষ্য অর্জনের পথ এখনো কঠিন। আন্তর্জাতিক সম্প্রদায় সংহতি ও সমর্থনের কথা বললেও অনেক ক্ষেত্রে মানবিক প্রয়োজনের চেয়ে কৌশলগত স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের জন্য রোহিঙ্গা সংকট শুধু মানবিক ইস্যু নয়; এটি মানব নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, কূটনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও বড় চ্যালেঞ্জ।’

‘২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বাংলাদেশ তাদের আশ্রয় দিলেও প্রায় নয় বছর পরও প্রত্যাবাসনে দৃশ্যমান অগ্রগতি হয়নি,’ উল্লেখ করেন তিনি।

তিনি জানান, বর্তমানে কক্সবাজার ও ভাসানচরের ৩৩টি ক্যাম্পে প্রায় ১১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা অবস্থান করছে। ক্যাম্পগুলোতে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, মাদক, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ বলেও উল্লেখ করেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম বলেন, ক্যাম্পে একটি প্রজন্ম পরিচয় ও ভবিষ্যতের নিশ্চয়তা ছাড়া বেড়ে উঠছে। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে উগ্রবাদ ও সশস্ত্র কর্মকাণ্ডের ঝুঁকি বাড়তে পারে। তাই প্রত্যাবাসনের পাশাপাশি ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করাও জাতীয় নিরাপত্তার অংশ।

রাখাইন রাজ্যের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, মিয়ানমারের গৃহযুদ্ধ ও আরাকান আর্মির নিয়ন্ত্রণ বৃদ্ধির কারণে প্রত্যাবাসনের পরিবেশ আরও জটিল হয়েছে। বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তি নিজেদের কৌশলগত স্বার্থে মিয়ানমারের বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। ফলে এই জটিল ভূরাজনৈতিক বাস্তবতার মধ্যেই বাংলাদেশকে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করে এগোতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়রোহিঙ্গা সংকট
    শেয়ার করুন:
    Advertisement
    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

    রোম বিতর্কের পর ভেনিসে

    রোম বিতর্কের পর ভেনিসে

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

    বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম

    বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৩

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫৯

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:৫২

    advertiseadvertise