Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও মানবসম্পদ উন্নয়নই বড় চ্যালেঞ্জ : বিএসি চেয়ারম্যান

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০১
উচ্চশিক্ষার মানোন্নয়ন ও মানবসম্পদ উন্নয়নই বড় চ্যালেঞ্জ : বিএসি চেয়ারম্যান

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও এডাস্টের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের আয়োজিকত কর্মশালা। ছবি : সংগৃহীত

উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি, আন্তর্জাতিকীকরণ এবং যুগোপযোগী মানবসম্পদ গড়ে তোলাই বর্তমানের প্রধান চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান।

তিনি বলেছেন, উচ্চশিক্ষার মান শুধু অবকাঠামোগত সুযোগ-সুবিধার ওপর নির্ভর করে না। শিক্ষাদানের মান, মানসম্মত গবেষণা, লার্নিং আউটকাম এবং ধারাবাহিক প্রাতিষ্ঠানিক উন্নয়নও এর সঙ্গে গভীরভাবে যুক্ত।

গতকাল সোমবার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) আয়োজিত দিনব্যাপী এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও এডাস্টের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) যৌথভাবে ‘বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অ্যাক্রেডিটেশন, কিউএ ও বিএনকিউএফ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন। তিনি দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, উচ্চশিক্ষায় কোয়ালিটি অ্যাসিওরেন্স (কিউএ) নিশ্চিত করা এবং ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (এনকিউএফ) কার্যকরভাবে বাস্তবায়নে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ভূমিকা গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কোনো সাময়িক বিষয় নয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া।

অ্যাক্রেডিটেশনের নির্ধারিত মানদণ্ড অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি এ জন্য প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এডাস্টের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

তিনি বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাকার্যক্রম পরিচালনার তাগিদ দেন। অ্যাক্রেডিটেশন প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক উন্নয়নের সুযোগ হিসেবে নেওয়ার আহ্বান জানান তিনি।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসির পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. শাহ্ আমরান। তিনি বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ), মানদণ্ড মূল্যায়ন এবং বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এডাস্ট আইকিউএসি’র পরিচালক ও এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোবোটিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মাজিদ ইশতিয়াক আহমেদ।

দিনব্যাপী কর্মশালায় মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর এবং শিক্ষক-কর্মকর্তারা অংশ নেন।

এ সময় এডাস্ট আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. জাবের আহমদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসির পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ। আয়োজকদের আশা, কর্মশালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে অ্যাক্রেডিটেশন এবং উচ্চশিক্ষার মানদণ্ড সম্পর্কে সচেতনতা ও সক্ষমতা আরও বাড়বে।

ক্যাম্পাসকর্মশালাবাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলএডাস্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন