উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি, আন্তর্জাতিকীকরণ এবং যুগোপযোগী মানবসম্পদ গড়ে তোলাই বর্তমানের প্রধান চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান।তিনি বলেছেন, উচ্চশিক্ষার মান শুধু অবকাঠামোগত সুযোগ-সুবিধার ওপর নির্ভর করে না। শিক্ষাদানের মান, মানসম্মত গবেষণা, লার্নিং আউটকাম এবং ধারাবাহিক প্রাতিষ্ঠানিক উন্নয়নও এর সঙ্গে গভীরভাবে যুক্ত।গতকাল সোমবার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) আয়োজিত দিনব্যাপী এক কর্মশালায় সভা...