শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি
শাবিপ্রবি প্রতিনিধি

সংগৃহীত ছবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবিপ্রবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ও ২৭ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি, আবেদন প্রক্রিয়া ও ইউনিটভিত্তিক বিস্তারিত তথ্য পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।





