Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, একজন আহত

জাককানইবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৬
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, একজন আহত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের সামনে এ সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকারের কর্মী তামজিদ আহমেদ লাবিব। মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর লাবিবকে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদের কর্মীদের সঙ্গে সদস্য সচিব মামুন সরকারের কর্মী রাশেদুল হাসান রাতুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ অগ্নিবীণা হলের সামনে জড়ো হলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে এক পক্ষ অগ্নিবীণা হল থেকে বিদ্রোহী হলের দিকে ধাওয়া দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় লাবিবসহ আরও কয়েকজন আহত হন।

এ ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ জানান, ক্যাম্পাসে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে তারা কঠোর অবস্থানে রয়েছেন। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যাতে কোনোভাবেই পরিস্থিতি ঘোলাটে করার সুযোগ নিতে না পারে, সে বিষয়ে তারা সজাগ ভূমিকা পালন করবেন।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং পরিবেশ শান্ত করতে ভূমিকা রাখেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি ক্যাম্পাসে সংঘর্ষ বা অরাজকতার অবসান চান। পাশাপাশি ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি পক্ষ এমন অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি।

সংঘর্ষের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান জনি জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শান্ত পরিবেশ ফিরিয়ে আনে। তবে সংঘর্ষের আগে ক্যাম্পাসে তৈরি হওয়া বিরোধ ও পাল্টাপাল্টি অভিযোগের পরিস্থিতিকে প্রশাসন সম্ভাব্য আইনশৃঙ্খলা ঝুঁকি হিসেবে বিবেচনা করেছিল কি না এবং সংঘর্ষ এড়াতে আগে থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, সে বিষয়ে প্রক্টরের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষকাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    উপকূলে আশার আলো মিনারা

    উপকূলে আশার আলো মিনারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    বিশকেকে বিশ্বের দৃষ্টি– বাংলাদেশ কেন পিছিয়ে

    বিশকেকে বিশ্বের দৃষ্টি– বাংলাদেশ কেন পিছিয়ে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩

    advertiseadvertise