Agamir Somoy E-Paper
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছে শেকৃবি

শেকৃবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১৬:০৯
শেয়ার করুন:
কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছে শেকৃবি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে ধীরে ধীরে নিজেদের অবস্থান এগিয়ে নিচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডসের (কিউএস) প্রকাশিত এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়া অঞ্চলে সাত ধাপ এগিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

সংস্থাটির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শেকৃবির অবস্থান ২৪৭তম। এর আগের সংস্করণে প্রতিষ্ঠানটির অবস্থান ছিল ২৫৪তম।

এদিকে, কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ের মূল তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছে শেকৃবি। সেখানে ৮০১-৮৫০তম অবস্থানের ব্যান্ডে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

কিউএসের তথ্য অনুযায়ী, শিক্ষা ও গবেষণার মান, গবেষণাপত্রের সাইটেশন, অ্যাকাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের আদান-প্রদানসহ একাধিক সূচকের ভিত্তিতে এ র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। চলতি বছর বাংলাদেশের ৫২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এ র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে।

আরও পড়ুন

পুঁজি টিকিয়ে রাখতেই দিশেহারা পোল্ট্রি খামারিরা

০৬ নভেম্বর ২০২৬

প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের কৃষি শিক্ষা, গবেষণা, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি প্রযুক্তির উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে শেকৃবি। আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির এ অগ্রগতিকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে শুধু র‍্যাঙ্কিংয়ে অবস্থানের উন্নতি নয়, বরং এ অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো অবস্থান অর্জনের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

শিক্ষার্থীদের মতে, আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে টেকসই অগ্রগতির জন্য মানসম্মত গবেষণা ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা বাড়ানোর পাশাপাশি আধুনিক ল্যাবরেটরি সুবিধা নিশ্চিত করা এবং গবেষণাসংক্রান্ত তথ্য-উপাত্ত নিয়মিত হালনাগাদ করা জরুরি।

তাদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সক্ষমতা থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অর্জন যথাযথভাবে তুলে ধরা এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে এতদিন কিছুটা ঘাটতি ছিল। ফলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সক্ষমতা ও সুনামের তুলনায় আন্তর্জাতিক তালিকায় কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে সময় লেগেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি কীভাবে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে যাওয়া যায়। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমাদের চারজন গবেষক আন্তর্জাতিক পর্যায়ে সেরা গবেষকের স্বীকৃতি পেয়েছেন। তাদের বিশেষভাবে পুরস্কৃত করব। আন্তর্জাতিক পর্যায়ে ভালো অবস্থান অর্জনের জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

কিউএসশেকৃবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি