Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

সামিনার স্বপ্নপূরণে পাশে শাহীন শিক্ষা পরিবার

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৬:৫৯
সামিনার স্বপ্নপূরণে পাশে শাহীন শিক্ষা পরিবার

সামিনা নুর তাজের হাতে ইতালি সফরের এয়ার টিকিট তুলে দিচ্ছেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন। ছবি: আগামীর সময়

ইতালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া মেধাবী শিক্ষার্থী সামিনা নুর তাজের পাশে দাঁড়িয়েছে শাহীন শিক্ষা পরিবার। তার এ যাত্রায় সহযোগিতার অংশ হিসেবে ইতালি সফরের এয়ার টিকিট সামিনার হাতে তুলে দিয়েছেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন।

সম্প্রতি কয়েকটি দৈনিক পত্রিকা, ইউটিউব চ্যানেল এবং সামিনা নুর তাজের ফেসবুক পেজে তার একাধিক সাক্ষাৎকার প্রকাশিত হয়। এসব সাক্ষাৎকারে তার প্রতিভা, বিভিন্ন অর্জন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ এবং বিশ্বমঞ্চে এগিয়ে যাওয়ার স্বপ্নের কথা উঠে আসে।

সাক্ষাৎকারগুলো দেখার পর সামিনার প্রতিভা ও আন্তর্জাতিক যাত্রার বিষয়টি মুহাম্মদ মাছুদুল আমীন শাহীনের নজরে আসে। তার মেধা ও স্বপ্নকে উৎসাহিত করতে তিনি ইতালি সফর এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সহযোগিতার ঘোষণা দেন।

সামিনা নুর তাজের সাফল্য শুধু তার একার নয়, এটি আমাদের সবার জন্য গর্বের। একজন মেধাবী শিক্ষার্থী যখন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়, তখন তাকে উৎসাহ দেওয়া এবং তার স্বপ্নপূরণের পথে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব
চেয়ারম্যান
শাহীন শিক্ষা পরিবার

এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে সামিনার হাতে ইতালি সফরের এয়ার টিকিট তুলে দেওয়া হয়। এ সময় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি আন্তর্জাতিক যাত্রাকে স্মরণীয় করে রাখতে শাহীন শিক্ষা পরিবারের পক্ষ থেকে একটি বিশেষ সারপ্রাইজ গিফট বক্স দেওয়া হয়।

গিফট বক্সে ছিল— চকলেট, মিনিয়েচার বিমান, ছোট গ্লোবসহ বিভিন্ন উপহারসামগ্রী। সামিনার আন্তর্জাতিক যাত্রা, বড় স্বপ্ন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের প্রত্যয়কে সামনে রেখেই উপহারগুলো সাজানো হয়।

মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বলেছেন, ‘সামিনার সাক্ষাৎকার দেখার পর তার প্রতিভা, আত্মবিশ্বাস ও স্বপ্ন আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে। এত অল্প বয়সে একজন শিক্ষার্থীর এমন সম্ভাবনা সত্যিই প্রশংসার দাবিদার। যখন জানতে পারলাম সে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ইতালি যাচ্ছে, তখন মনে হয়েছে, তার এই যাত্রায় আমাদেরও পাশে থাকা উচিত।’

‘সামিনা নুর তাজের সাফল্য শুধু তার একার নয়, এটি আমাদের সবার জন্য গর্বের। একজন মেধাবী শিক্ষার্থী যখন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়, তখন তাকে উৎসাহ দেওয়া এবং তার স্বপ্নপূরণের পথে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, সামিনা আত্মবিশ্বাস, সাহস ও দৃঢ়তা নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরুক’— উল্লেখ করেন তিনি।

শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান জানান, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। তাদের মেধা, প্রতিভা, স্বপ্ন ও সম্ভাবনা বিকাশের ক্ষেত্রেও পাশে থাকতে চায়।

দেশের মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারে, সে লক্ষ্যে ভবিষ্যতেও সহযোগিতা ও উৎসাহ দেওয়ার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন মাছুদুল আমীন শাহীন।



ইতালিশিক্ষার্থীশাহীন শিক্ষা পরিবারচেয়ারম্যানসামিনা নুর তাজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’