Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

‘উচ্চশিক্ষার মান বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতায় জোর দিচ্ছে সরকার’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৩
‘উচ্চশিক্ষার মান বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতায় জোর দিচ্ছে সরকার’

ইউজিসি সদস্য অধ্যাপক আবদুল্লাহ আল-মামুন

দেশের উচ্চশিক্ষার মান বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন।

আজ শনিবার রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অক্সফোর্ড একিউএ আয়োজিত ‘অক্সফোর্ড একিউএ লিডারশিপ কনফারেন্সে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ড. মামুন বলেন, উচ্চশিক্ষার মান বাড়াতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজের সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বিদেশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যৌথ ও দ্বৈত ডিগ্রি কর্মসূচি মেধাপাচার কমাতে ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে বিদেশে থাকা মেধাবীদের দেশে ফেরার সুযোগও তৈরি হতে পারে।

বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান ইউজিসির এই সদস্য।

প্রতিবেশী দেশগুলোর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে আকৃষ্ট করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে বিদ্যমান আইন ও বিধিবিধান পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে ড. মামুন বলেন, এ বিষয়ে ব্রিটিশ কাউন্সিল, মার্কিন দূতাবাসসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ চলছে।

উচ্চশিক্ষার প্রস্তুতি মাধ্যমিক পর্যায় থেকেই শুরু করা প্রয়োজন বলে মন্তব্য করেন অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, ‘শুধু পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা, স্বাধীনভাবে শেখা, গবেষণা ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে হবে।’

উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রের চাহিদার মধ্যে সমন্বয় বাড়াতে স্কুল, বোর্ড, বিশ্ববিদ্যালয় ও নিয়োগদাতাদের মধ্যে যোগাযোগ জোরদারের পরামর্শ দেন ড. মামুন।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে ইংলিশ মিডিয়ামসহ শিক্ষা ব্যবস্থার বিভিন্ন পর্যায়ের মধ্যে সমন্বয় থাকা জরুরি বলেও তিনি উল্লেখ করেন। এ ছাড়া সরকারের উদ্ভাবন ও স্টার্টআপ কর্মসূচিতে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মূল বক্তা ছিলেন অক্সফোর্ড একিউএর সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা ও মেরিডিয়ান ট্রাস্টের ট্রাস্টি মার্ক বেডলো। বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর সাকিব এরশাদ এবং অক্সফোর্ড একিউএর হেড অব কোয়ালিফিকেশনস জেনিফার ডাগান।

ইউজিসিঅধ্যাপক আবদুল্লাহ আল-মামুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর