Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি

মালিকপক্ষের প্রস্তাব এখনই প্রকাশ করছে না বোর্ড

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৭:৪৭
শেয়ার করুন:
মালিকপক্ষের প্রস্তাব এখনই প্রকাশ করছে না বোর্ড

সভা থেকে উঠে এসে সাংবাদিকদের ব্রিফ করেন সৈয়দ আজাদ সুবহানী

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ। তবে প্রস্তাবে কত টাকা মজুরির কথা বলা হয়েছে, তা এখনই প্রকাশ করতে চায় না নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, মালিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। স্টেকহোল্ডারদের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি বা উত্তেজনা তৈরি না করতে বোর্ডের সিদ্ধান্তে প্রস্তাবটি আপাতত গোপন রাখা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। নামাজের বিরতি দিয়ে বিকাল প্রায় ৪টা পর্যন্ত আলোচনা চলে। পরে সভা থেকে উঠে এসে সাংবাদিকদের ব্রিফ করেন সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, তখনো সভা শেষ হয়নি। আলোচনা আরও চলবে। আজকের সভা শেষে পরবর্তী বা চতুর্থ সভার তারিখ নির্ধারণ করা হবে।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘আজকের সভায় মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব উপস্থাপন করেছে। সেটি নিয়ে আলোচনা চলছে। সভায় মালিক ও শ্রমিকপক্ষের বিশেষজ্ঞরা উপস্থিত রয়েছেন। তারা নিজ নিজ বিশ্লেষণ ও মতামত তুলে ধরছেন। এর আগে ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন শিল্পাঞ্চলের ছোট, মাঝারি ও বড় কারখানা পরিদর্শন করে বোর্ড এবং প্রতিনিধিরা যেসব তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন, সেগুলোও সভায় উপস্থাপন করা হয়েছে।’

বোর্ডের চেয়ারম্যান জানান, এর আগে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছিল। আজ মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের পর দুপক্ষের মধ্যে যুক্তি-পাল্টা যুক্তি চলছে। এসব বক্তব্য ও মতামত বোর্ড নথিভুক্ত করছে।

আরও পড়ুন

১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

২২ নভেম্বর ২০২৬

মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ না করার কারণ জানতে চাইলে সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘বোর্ড যে সুপারিশ করবে এবং সরকার চূড়ান্তভাবে যে মজুরি নির্ধারণ করবে, তা মালিকপক্ষকেই বাস্তবায়ন করতে হবে। তাই স্টেকহোল্ডারদের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না করতে বোর্ডের সবাই প্রস্তাবটি এখনই প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা ব্যক্তিগতভাবে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের বিষয়ে সতর্ক করে সাংবাদিকদের তিনি বলেন, ‘মজুরি বোর্ড আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি কিংবা বক্তব্য দেবে, শুধু সেটিই গ্রহণ করতে হবে।’ সকাল থেকে অপেক্ষমাণ সাংবাদিকদের ভোগান্তির কথা বিবেচনা করে নামাজের বিরতির ফাঁকে এই ব্রিফিং করছেন বলেও জানান তিনি।

শ্রমিক স্বার্থের বিষয়টি তুলে ধরে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘তৈরি পোশাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক রয়েছেন, যা দেশের অন্যকোনো রপ্তানিমুখী খাতে নেই। বোর্ডের সব সিদ্ধান্ত শ্রমিকদের স্বার্থ ও দাবি বিবেচনায় নিয়েই নেওয়া হচ্ছে। দীর্ঘ সময় ধরে আলোচনা চলার পেছনেও শ্রমিকদের স্বার্থ ও বর্তমান বাস্তবতা কাজ করছে।’

মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাবুল আখতার ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে রয়েছেন তৈরি পোশাকশিল্পের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ নিয়ে কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন চলছে। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা হয়। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন গ্রেডে ৩২ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ৪৮ হাজার টাকা মজুরির প্রস্তাব জমা দেয়। শিক্ষানবিশ শ্রমিকদের জন্য মজুরির প্রস্তাব দেওয়া হয় ৩০ হাজার টাকা।

গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়। পরে আজ সোমবার সেই সভা হলো।

অবশ্য তৃতীয় সভা স্থগিত হওয়ার পর দ্রুত নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়েছিল বিজিএমইএ ও বিকেএমইএ। সংগঠন দুটির বক্তব্য ছিল, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা। তাই দ্রুত মজুরি ঘোষণা করা হলে বাড়তি বেতন পরিশোধের প্রস্তুতি নিতে পারবেন কারখানার মালিকরা।

আরও পড়ুন

৬২৭ টাকা থেকে ১২,৫০০: পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা বেতন দাবি কতটা যৌক্তিক

০২ নভেম্বর ২০২৬

এদিকে, বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক পর্যালোচনায় বলা হয়েছে, দারিদ্র্যসীমা বিবেচনায় তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হওয়া উচিত ১৮ হাজার ৫৭৮ টাকা। আর মানসম্মত জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।

বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা। ২০২৩ সালের নভেম্বরে এই মজুরি নির্ধারণ করা হয়, যা ওই বছরের ডিসেম্বরে কার্যকর হয়েছিল।

আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হলেও সম্প্রতি শ্রম আইন সংশোধন করে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।


নিম্নতম মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পন্যূনতম মজুরিবিজিএমইএসিপিডিবিকেএমইএ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার