Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

ঢাকা সফর শেষ করলেন এডিবি ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৮:৫৫
ঢাকা সফর শেষ করলেন এডিবি ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং

ইংমিং ইয়াং

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং বাংলাদেশে তার পাঁচ দিনের সফর শেষ করেছেন। সফরকালে তিনি এডিবির পরবর্তী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) এবং গুরুত্বপূর্ণ সংস্কার ও অগ্রাধিকারমূলক বিনিয়োগ নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা করেন। আজ বৃহস্পতিবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফর শেষে ইংমিং ইয়াং বলেন, বাংলাদেশ তার উন্নয়ন যাত্রার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে, যেখানে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা গড়ে তোলা জরুরি। এ ছাড়া সরকার-নেতৃত্বাধীন ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ (আইজিএনডি) উদ্যোগ সংস্কার ও বিনিয়োগের জন্য একটি বড় কাঠামো বলে অভিহিত করেন তিনি।

আরও পড়ুন

যে কাস্ত্রো বদলে দিয়েছিলেন কিউবার ইতিহাস

১৩ আগস্ট ২০২৬

তার মতে, বাংলাদেশ এখন এমন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে, যেখানে ব্যবসা-বাণিজ্যে সক্ষমতা বাড়ানো, দেশি-বিদেশি বেসরকারি বিনিয়োগ আনা এবং দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখা প্রয়োজন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও এডিবির অংশীদারত্ব আরও মজবুত হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে কৌশলগত প্রতিশ্রুতিগুলোর বাস্তবমুখী সংস্কার ও কার্যকর বিনিয়োগে রূপান্তরে।

সরকার-নেতৃত্বাধীন উদ্যোগ হিসেবে আইজিএনডি প্রজেক্ট দেশের বিভিন্ন অঞ্চলে কাজের নতুন সুযোগ তৈরি করবে, যোগাযোগ ও উৎপাদন ক্ষমতা বাড়াবে এবং বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন এডিবির ভাইস প্রেসিডেন্ট।

সফরকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ইংমিং ইয়াং। বৈঠকে বেসরকারি খাতভিত্তিক অর্থনীতি বহুমুখীকরণ, আকস্মিক সংকট মোকাবিলায় সক্ষমতা বাড়ানো এবং প্রবৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন অগ্রগতি নিয়ে কথা হয়। একই সঙ্গে ব্যাংকিং খাত, পুঁজিবাজারের উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণের নানা দিক নিয়ে আলোচনা করেন তারা।

এডিবিঢাকা সফর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!