Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

ই-রিটার্ন চালু

জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ কর প্রণোদনা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৩:০২
জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ কর প্রণোদনা

গ্রাফিকস: আগামীর সময়

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার থেকে এ সেবা কার্যকর করা হয়। চলতি করবর্ষ থেকে অধিকাংশ ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য।

এনবিআর জানায়, করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ই-রিটার্ন ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হয়েছে। ২০২১ সালে চালুর পর থেকে এ ব্যবস্থা করদাতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সর্বশেষ ২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। ফলে ঘরে বসেই রিটার্ন প্রস্তুত, জমা, কর পরিশোধ এবং তাৎক্ষণিকভাবে আয়কর সনদ সংগ্রহ করা সম্ভব হচ্ছে।

নতুন বিধান অনুযায়ী, সব সাধারণ ব্যক্তি করদাতার জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রয়োজনীয় সনদ সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধিরা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা চাইলে কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া প্রযুক্তিগত বা নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কেউ ই-রিটার্ন দিতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে।

এনবিআর জানায়, তাদের ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অনলাইনে কর পরিশোধ করা যাবে। রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে করদাতারা প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদও সংগ্রহ করতে পারবেন।

করদাতাদের উৎসাহিত করতে নতুন করবর্ষ থেকে একটি প্রণোদনা চালু করা হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নেট প্রদেয় করের ওপর ৫ শতাংশ হারে ছাড় মিলবে, যার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা। তবে সেপ্টেম্বরের পর এই সুবিধা পাওয়া যাবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

ই-রিটার্ন সংক্রান্ত কোনো জটিলতা হলে সরকারি কর্মদিবসে এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য অনলাইন মাধ্যমে সহায়তা পাওয়া যাবে।

রাজস্ব আহরণ বাড়ানো, করদাতাদের স্বেচ্ছা পরিপালন বৃদ্ধি এবং কর প্রশাসনের ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে এনবিআর সময়মতো অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সব করদাতার প্রতি আহ্বান জানিয়েছে।

আয়কর রিটার্নই-রিটার্ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে