Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

ব্যয়ে প্রশ্ন ১০ খাতে

হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:৪১
ব্যয়ে প্রশ্ন ১০ খাতে

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। এজন্য ‘আরইবির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (চট্টগ্রাম ও সিলেট বিভাগ)’ নামে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে। কিন্তু এতে ১০ খাতের ব্যয় প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। আগামী ২১ জুলাই হতে যাওয়া প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় প্রশ্নের মুখে পড়তে যাচ্ছেন প্রকল্পসংশ্লিষ্টরা। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৯৬ কোটি টাকা। এর মধ্যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) ঋণ ৬ হাজার ৪৭৮ কোটি টাকা। বাকি টাকা সরকারি ও বাস্তবায়নকারী সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

সাবেক পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ আগামীর সময়কে বলেছেন, পরিকল্পনা কমিশনের উচিত গৎবাঁধা কথা না বলে ব্যয় প্রস্তাবগুলোর সম্ভাব্যতা সমীক্ষা এবং বাজারের সঙ্গে মিল আছে কি না, সেটি বের করা। তাহলে সংশ্লিষ্টদের পয়েন্ট টু পয়েন্টে জবাবদিহির আওতায় আনা সম্ভব হবে।

খোঁজ নিয়ে জানা যায়, যেসব খাতের ব্যয় প্রস্তাবে যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হবে সেগুলো হলো— মেশিনারি এবং ইকুইপমেন্ট খাতে ৮ হাজার ৬৩৫ কোটি ৬৯ লাখ কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে। এটি মোট প্রকল্প ব্যয়ের ৯৬ দশমিক ১ শতাংশ। এ ব্যয় প্রাক্কলনের ভিত্তি ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হবে পিইসি সভায়। এ ছাড়া প্রফেশনাল সার্ভে খাতে ১২৩ কোটি ৯২ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরামর্শকে ১১৭ কোটি ১৯ লাখ, ট্রান্সপোর্ট ইকুইপমেন্টে ১৯টি মোটরসাইকেলের জন্য ২৬ কোটি ৬০ লাখ এবং মোটরসাইকেল মেরামতে ২০ লাখ ৫২ হাজার টাকা প্রস্তাব আছে। এসব ব্যয়ের যৌক্তিকতা নিয়েও তোলা হবে প্রশ্ন।

ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রকল্পের আওতায় ২ সেট স্ক্যাডা বা সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন সিস্টেম স্থাপনে চাওয়া হয়েছে ১৩৪ কোটি ১৩ লাখ টাকা। এক্ষেত্রে স্ক্যাডা সিস্টেম স্থাপন ও ব্যয় উভয় ক্ষেত্রেই যৌক্তিকতা জানতে চাওয়া হবে পিইসি সভায়। এ ছাড়া বিজ্ঞাপন ব্যয় বাবদ ২ কোটি ৮২ লাখ, ভ্রমণে ৭ কোটি ২০ লাখ টাকার বিষয়েও প্রশ্ন তোলা হবে। প্রকল্পে আরও আছে দুটি জিপ বা ডাবল কেবিন পিকআপ ভাড়াসহ মোট ৪৩টি যানবাহনের সংস্থান। এগুলোর জন্য ৬ কোটি ১৩ লাখ টাকা জ্বালানির প্রস্তাব করা হয়েছে। অথচ প্রকল্পে প্রাধিকারভুক্ত কর্মকর্তা রয়েছেন ২৪ জন। এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হবে পিইসি সভায়। আরও যেসব খাতের ব্যয় নিয়ে প্রশ্ন তোলা হবে সেগুলো হলো— আপ্যায়ন, প্রিন্টিং, স্টেশনারি, সম্মানী, মেরামত, কম্পিউটার ও আসবাব ক্রয়ের প্রস্তাবিত ব্যয়।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড সূত্র জানায়, প্রকল্পটি চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৩টি জেলার ১২১টি উপজেলা এবং ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতিতে বাস্তবায়ন করা হবে। ৮০ শতাংশ লোডিং ও ১০ শতাংশ ডাইভারসিটি ফ্যাক্টর বিবেচনা করে এই চাহিদা মেটাতে ২০৩৫ সালের মধ্যে উপকেন্দ্রগুলোর সক্ষমতা ৮ হাজার ২৭ এমভিএ করা প্রয়োজন। ২০২৫ সালের জুন পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের মোট বিতরণ ব্যবস্থার সক্ষমতা ৫ হাজার ২৯৪ এমডিএ। ফলে ২০৩৫ সালের মধ্যে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা ২ হাজার ৭৩৩ এমভিএ বাড়ানো দরকার। এ প্রেক্ষাপটে প্রস্তাবিত প্রকল্পের আওতায় ৯০টি নতুন উপকেন্দ্র নির্মাণ হলে বিতরণ ব্যবস্থার সক্ষমতা ১ হাজার ৩৮৬ এমভিএ বাড়বে। এ ছাড়া বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সিস্টেম লস কমার জন্য ১ হাজার ৭০০ কিলোমিটার ৩৩ কেভি (নতুন+আপগ্রেডেশন) লাইন এবং ৪ হাজার ৮০০ কিলোমিটার ১১ কেডি (নতুন+আপগ্রেডেশন) লাইন, বন্যাপ্রবণ এলাকায় ৩ হাজার ৬৭৮ কিলোমিটার লাইন পুনর্বাসন এবং বিদ্যমান ১৩ হাজার ২৬০ কিলোমিটার লাইন কনভারশন করা হবে। সব মিলিয়ে প্রকল্প এলাকায় ২৩ হাজার ৪৩৮ কিলোমিটার লাইন নির্মাণের জন্য বাপবিবো প্রকল্পটি হাতে নিতে যাচ্ছে।

বিদ্যুৎআরইবিডিপিপিডাইভারসিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ