Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

চীনা বিনিয়োগ আকর্ষণে চমক

  • বেইজিংয়ে বিডার ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৫:২১
চীনা বিনিয়োগ আকর্ষণে চমক

বেইজিংয়ে বিডা আয়োজিত 'ইনভেস্ট বাংলাদেশ' সেমিনারে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশে চীনা বিনিয়োগের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বেইজিংয়ে। চীনের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ প্রবেশ এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে চীনা বিনিয়োগকারীদের সুবিধার্থে চালু করা হয়েছে বিশেষায়িত ডিজিটাল প্ল্যাটফর্ম।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় বেইজিংয়ের ঐতিহ্যবাহী দিয়াওইউতাই-এ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), চীনে বাংলাদেশ দূতাবাস এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সেমিনারে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চারটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এগুলো হচ্ছে— মোংলা পোর্ট অর্থনৈতিক অঞ্চল চুক্তি। এর লক্ষ্য বাগেরহাটের মোংলা বন্দরসংলগ্ন অঞ্চলে চীন-বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও দ্রুত উন্নয়নসাধন। আনোয়ারা চীনা অর্থনৈতিক অঞ্চল চুক্তি। চট্টগ্রামের আনোয়ারায় বিশেষায়িত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে ‘চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন’-এর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি। বিডা-সিসিপিআইটি সমঝোতা স্মারক। চীনা বিনিয়োগকারীদের সরাসরি সহায়তা, বিজনেস ম্যাচমেকিং এবং চীনের গুয়াংজুতে বিডার প্রথম বিদেশি অফিস স্থাপনে সিসিপিআইটির সহযোগিতা। কেরানীগঞ্জ ইজেড-এ হান্ডা ইন্ডাস্ট্রিজকে জমি বরাদ্দ। কোম্পানিটি সেখানে ২২ কোটি মার্কিন ডলার করবে।

সেমিনারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সরকারের ভবিষ্যৎমুখী অর্থনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সুর শোনা যায় বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর কণ্ঠেও। মূল প্রবন্ধে তিনি তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাতকরণ, আইটি, ফার্মাসিউটিক্যালস, অটোমোটিভ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতকে বিশেষ অগ্রাধিকারের তালিকায় উল্লেখ করেন। তিনি বললেন, ‘বিশ্বের বহু দেশে এখন অস্থিরতা চললেও বাংলাদেশ তার রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির কারণে অনন্য। বিনিয়োগকারীদের জন্য আগামী এক দশকে বাংলাদেশ হবে প্রবৃদ্ধির অন্যতম সেরা কেন্দ্র।’

চীনা বিনিয়োগকারীদের আমলাতান্ত্রিক জটিলতা কমাতে এবং ওয়ান-স্টপ সার্ভিস নিশ্চিত করতে বিডার পক্ষ থেকে চালু করা হয়েছে বিশেষায়িত চীনা ভাষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘চায়না ইনভেস্টমেন্ট গেটওয়ে’।

 

চীনবেইজিংইনভেস্ট বাংলাদেশসেমিনার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল