Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

বৈদ্যুতিক যানবাহনে শুল্ক-কর ছাড়

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:২৭
বৈদ্যুতিক যানবাহনে শুল্ক-কর ছাড়

দেশে পরিবেশবান্ধব গণপরিবহন ও পণ্য পরিবহন ব্যবস্থার প্রসারে ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে সব ধরনের শুল্ক ও কর অব্যাহতি দিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি আমদানিনির্ভরতা ও কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করবে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সম্প্রতি এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট শর্তে ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানির ক্ষেত্রে কাস্টমস ডিউটি (সিডি), রেগুলেটরি ডিউটি (আরডি), সম্পূরক শুল্ক (এসডি), আগাম কর (এটি) এবং অগ্রিম আয়কর (এআইটি) থেকে পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই সুবিধা পাবে এইচএস কোড ৮৭০২.৪০.০০-এর আওতায় ন্যূনতম ড্রাইভারসহ ১৭ আসনবিশিষ্ট ইলেকট্রিক বাস এবং এইচএস কোড ৮৭০৪.৬০.০০-এর আওতায় পাঁচ টন বা তার বেশি পেলোড ক্ষমতার ইলেকট্রিক ট্রাক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর অব্যাহতির সুবিধা পেতে আমদানীকৃত যানবাহন সম্পূর্ণ নতুন (ব্র্যান্ড নিউ) হতে হবে। রিকন্ডিশন্ড যানবাহন এ সুবিধার আওতায় আসবে না। বিআরটিএ বা অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষের নির্ধারিত মান পূরণ করতে হবে, অথবা রপ্তানিকারক দেশের টাইপ অ্যাপ্রুভাল অথরিটির সনদ থাকতে হবে।

এ ছাড়া ব্যাটারি প্রতিস্থাপন ছাড়া কমপক্ষে সাত বছর বা তিন লাখ কিলোমিটার চলাচলের ওয়ারেন্টি থাকতে হবে এবং এ-সংক্রান্ত প্রমাণপত্র দাখিল করতে হবে।

গত ৩ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে ২১ মে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, ‘বাংলাদেশে পরিবহন খাতে জ্বালানি আমদানির চাপ অনেক বেশি। ইলেকট্রিক বাস ও ট্রাক চালু হলে দীর্ঘমেয়াদে ডিজেলনির্ভরতা কমবে এবং নগর এলাকায় বায়ুদূষণও হ্রাস পাবে।’

মোস্তফা আল মাহমুদ বলেছেন, শুধু শুল্ক অব্যাহতি দিলেই হবে না, চার্জিং অবকাঠামো ও ব্যাটারি ব্যবস্থাপনায়ও দ্রুত বিনিয়োগ প্রয়োজন। অন্যথায় বাণিজ্যিকভাবে এ খাত সম্প্রসারণ কঠিন হবে।

ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স অ্যানালাইসিসের প্রধান বিশ্লেষক শফিকুল আলম বলেছেন, ‘বাংলাদেশ এখনো পরিবহন খাতে জীবাশ্ম জ্বালানির ওপর অত্যন্ত নির্ভরশীল। ইলেকট্রিক বাস ও ট্রাক চালুর মাধ্যমে ধীরে ধীরে পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর পরিবহন ব্যবস্থায় যাওয়া সম্ভব।’

তবে শফিকুল আলম সতর্ক করে বলেছেন, বিদ্যুতের উৎস যদি মূলত গ্যাস বা কয়লাভিত্তিক থাকে, তাহলে পরিবেশগত সুফল পুরোপুরি পাওয়া যাবে না। এজন্য নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনও সমানভাবে বাড়াতে হবে।

ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে দেশে বৈদ্যুতিক বাণিজ্যিক যানবাহনের বাজার খুবই সীমিত। শুল্ক-কর অব্যাহতির ফলে আমদানিকারকদের আগ্রহ বাড়তে পারে। তবে মাত্র এক মাসের জন্য সুবিধা কার্যকর থাকায় অনেকেই এটিকে পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে দেখছেন।

কাস্টমস আইন ২০২৩, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এবং আয়কর আইন ২০২৩-এর আওতায় এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হয়েছে।

বৈদ্যুতিক যানবাহনশুল্ককর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৫

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৯

    advertiseadvertise