Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

কলায় সর্বোচ্চ আমনে সর্বনিম্ন

  • শ্রমিকের এক দিনের শ্রমের বিপরীতে ফসলের মূল্য
হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২
কলায় সর্বোচ্চ আমনে সর্বনিম্ন

সংগৃহীত ছবি

দেশে মৌসুমি বা অস্থায়ী ফসল চাষাবাদে সবচেয়ে বেশি আয় ও উৎপাদনশীলতা দেখা গেছে কলা চাষে, আর সবচেয়ে কম আয় মেলে স্থানীয় বোনা আমন ধানে। অন্যদিকে বিভাগীয় হিসাবে একজন কৃষকের এক দিনের উৎপাদিত ফসলের আয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে রংপুর বিভাগ এবং সবচেয়ে পিছিয়ে আছে ঢাকা বিভাগ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘টেকসই কৃষি পরিসংখ্যান’ প্রকল্পের আওতায় পরিচালিত ‘খাদ্য উৎপাদকের আয় ও উৎপাদনশীলতা’ শীর্ষক সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রকল্প পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম আগামীর সময়কে বলেছেন, মৌসুমি ফসল নামে পরিচিত অস্থায়ী ফসলগুলো দেশের কৃষি অর্থনীতির মেরুদণ্ড গঠন করে। এগুলো একটি মাত্র চাষের মৌসুমের মধ্যেই তাদের জীবনচক্র সম্পন্ন করে এবং প্রতি বছর আবার রোপণ করতে হয়। এই অস্থায়ী ফসলগুলো দেশ জুড়ে লাখ লাখ ক্ষুদ্র কৃষক পরিবারের জন্য আয়ের প্রধান উৎস এবং খাদ্য নিরাপত্তা দিয়ে থাকে। অস্থায়ী ফসল উৎপাদনকারীদের শ্রম একক প্রতি উৎপাদন এবং গড় আয় বিশ্লেষণ করা হয়েছে প্রতিবেদনে।

তিনি জানালেন, নির্বাচিত অস্থায়ী ফসলগুলোর শ্রম দিয়ে এক দিনের উৎপাদনশীলতা দেখানো হয়েছে এ প্রতিবেদনে। এটি অস্থায়ী ফসলের প্রকারভেদে শ্রম-একক প্রতি উৎপাদন পরিমাপ করে। শ্রম-দিন প্রতি উচ্চ উৎপাদনশীলতা নির্দেশ করে। এতে দেখা যায়, একটি ফসলে বিনিয়োগ করা প্রতিটি একক শ্রমের বিনিময়ে যথেষ্ট অর্থনৈতিক মূল্য সৃষ্টি হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমি ফসলের আয়ের চিত্র হলো— প্রতিজন কৃষকের এক দিনের শ্রমের বিনিময়ে যে ফসল উৎপাদন হয়, তা বিক্রি করলে আয় হয় কলা চাষে ৮০৯১ টাকা। এ ছাড়া আলু চাষে ৪৫৯৫, পেঁয়াজ চাষে ৪৪০৫, স্থানীয় রোরো ধান চাষে ৩৬৫৯ এবং মরিচ চাষে ৩৪৭০ টাকা। আরও আছে, হাইব্রিড বোরো ধানে ২৫৩৯, পাটে ২৪২৭, আমন ধানে ১৭৮৮ এবং স্থানীয় বোনা আমন ধান চাষে লাভ হয় ১৩৮৫ টাকা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মৌসুমি অস্থায়ী ফসল চাষ করে জাতীয়ভাবে একজন কৃষক শ্রমের বিনিময়ে এক দিনের উৎপাদিত ফসলে আয় করে ২৬৬৪ টাকা। এর মধ্যে গ্রামে আয় হয় ২৬৯০ এবং শহরে ২৪৭২ টাকা। বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ আয় হয় রংপুর বিভাগে ৪০৯৩ টাকা। আর সর্বনিম্ন আয় হয় ঢাকা বিভাগে ১৪৭৩ টাকা। এ ছাড়া চট্টগ্রামে ২৫২১, বরিশালে ২২৭১, খুলনায় ৩০১৫, ময়মনসিংহে ৩২৭৩, রাজশাহীতে ২৯২১ এবং সিলেট বিভাগে আয় হয় ২১১৪ টাকা।

বিবিএস সূত্র জানায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এসডিজি সূচক ২, ৩, ১ (শ্রম একক প্রতি উৎপাদন) এবং ২, ৩, ২ (ক্ষুদ্র খাদ্য উৎপাদকদের গড় আয়)-এর জন্য জাতীয় ভিত্তিরেখা স্থাপনে এই জরিপটি পরিচালনা করে। দেশের আটটি বিভাগ এবং পাঁচটি কৃষি খাত অস্থায়ী ফসল, স্থায়ী ফসল, বনায়ন, প্রাণিসম্পদ ও মৎস্য চাষ মিলে ১২ হাজার ৮৭৯টি পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এই জরিপটি এসডিজি লক্ষ্যমাত্রা ২ দশমিক ৩-এর জন্য জাতীয়ভাবে প্রতিনিধিত্বমূলক প্রাক্কলন তৈরি করেছে।

প্রতিবেদনে এলাকা ও বিভাগ অনুযায়ী অস্থায়ী ফসল উৎপাদনকারীদের গড় বার্ষিক নিট আয় তুলে ধরা হয়েছে। জাতীয় পর্যায়ে গড় বার্ষিক নিট আয় ৯৮৯৪ টাকা। এলাকাভিত্তিক, গ্রামীণ এলাকার অস্থায়ী ফসল উৎপাদনকারী গড় বার্ষিক আয় ১০০৬০ এবং শহরাঞ্চলের উৎপাদনকারীরা ৮৬৪২ টাকা আয় করেন।

ফসলসর্বনিম্নচাষাবাদউৎপাদনশীলতাবিবিএস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    advertiseadvertise