দেশে মৌসুমি বা অস্থায়ী ফসল চাষাবাদে সবচেয়ে বেশি আয় ও উৎপাদনশীলতা দেখা গেছে কলা চাষে, আর সবচেয়ে কম আয় মেলে স্থানীয় বোনা আমন ধানে। অন্যদিকে বিভাগীয় হিসাবে একজন কৃষকের এক দিনের উৎপাদিত ফসলের আয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে রংপুর বিভাগ এবং সবচেয়ে পিছিয়ে আছে ঢাকা বিভাগ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘টেকসই কৃষি পরিসংখ্যান’ প্রকল্পের আওতায় পরিচালিত ‘খাদ্য উৎপাদকের আয় ও উৎপাদনশীলতা’ শীর্ষক সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রকল্প পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম আগামীর সময়কে...