Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

আস্থার সংকটে বিনিয়োগকারীরা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৮:০৫
আস্থার সংকটে বিনিয়োগকারীরা

গ্রাফিকস: আগামীর সময়

দেশের শেয়ারবাজারে দরপতনের ধারাবাহিকতা থামছেই না। একের পর এক কার্যদিবসে অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম কমায় বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে তীব্র উদ্বেগ। একই সঙ্গে কাঙ্ক্ষিত লেনদেন না হওয়ায় বাজারে সৃষ্টি হয়েছে আস্থার সংকট। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)— উভয় শেয়ারবাজারেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমার পাশাপাশি সূচকের পতন ঘটেছে। সূচক কমলেও ডিএসইতে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসইতে এদিন সকালে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে সূচকের উত্থান হলেও অল্প সময়ের মধ্যেই শুরু হয় বিক্রির চাপ, যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ৪৯টির দাম বেড়েছে, বিপরীতে ৩০৯টির দাম কমেছে এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

শেয়ারের ক্যাটাগরিভিত্তিক চিত্র পর্যালোচনায় দেখা যায়, ভালো মানের বা ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া ২৬টি কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে ১৬৩টির। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া কোম্পানির মধ্যে ১২টির দাম বেড়েছে এবং ৫৮টির কমেছে। লভ্যাংশ না দেওয়া ‘জেড’ গ্রুপের ১১টি কোম্পানির শেয়ারের দাম বাড়লেও দর হারিয়েছে ৮৯টি। এ ছাড়া মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে মাত্র ১টির দাম বেড়েছে এবং ২৯টির কমেছে।

অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতনের কারণে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৬১৪ পয়েন্টে নেমেছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে ২ হাজার ১২২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ১২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়ে ৫১৮ কোটি ৩ লাখ টাকা হয়েছে, যা আগের দিন ছিল ৪৬৭ কোটি ১ লাখ টাকা।

রবিবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সায়হাম টেক্সটাইল, যার ২৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। ২১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে শার্প ইন্ডাস্ট্রিজ এবং ১৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সায়হাম কটন। শীর্ষ লেনদেনকারী অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল, সামিট অ্যালায়েন্স পোর্ট, লাভেলো আইসক্রিম, বেক্সিমকো, মালেক স্পিনিং, এমএল ডাইং এবং আইপিডিসি ফাইন্যান্স।

অন্য শেয়ারবাজার সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৪২টির দাম বেড়েছে, ১১২টির কমেছে এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট কমেছে। সিএসইতে এদিন লেনদেন হয়েছে ১১ কোটি ১ লাখ টাকা, যা আগের দিনের ২১ কোটি ২৩ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কম।

সম্প্রতি ডিএসইতে কয়েক দফায় বড় ধরনের দরপতন হয়েছে। গত ২৫ আগস্ট লেনদেন কমে ৫০০ কোটি টাকার ঘরে নেমে আসে এবং ১৮ আগস্ট পর্যন্ত টানা পাঁচ কার্যদিবস বাজারে ব্যাপক দরপতন অব্যাহত ছিল। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থার ঘাটতি, তারল্য সংকট এবং সামগ্রিক বাজার পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণে নতুন বিনিয়োগ বন্ধ রেখে সবাই অপেক্ষার নীতি অনুসরণ করছেন। ফলে বিক্রেতার চাপ বাড়ায় এই ক্রমাগত দরপতন ঘটছে।

শেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ