Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

পতনের মধ্যেও সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় ৯ প্রতিষ্ঠান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৮:২০
পতনের মধ্যেও সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় ৯ প্রতিষ্ঠান

প্রতীকী ছবি

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার প্রধান সূচকের পতন হয়েছিল প্রায় ২৬ পয়েন্ট। আজ রবিবার পতনের মাত্রা আরও বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৪৪ পয়েন্টে। টানা এই পতনের মধ্যেও ৯ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায়, অর্থাৎ দিনের সর্বোচ্চ অনুমোদিত মূল্যবৃদ্ধির ঘরে গিয়ে লেনদেন হয়েছে এসব শেয়ারের দর।

সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় ওঠা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের, যার ইউনিট দর ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৪০ পয়সায়। দিনভর ফান্ডটির প্রায় ৩০ লাখ ৪৫ হাজার ৭৮৮টি ইউনিট হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

এ ছাড়া ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারদর ৯.৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২ টাকা ৬০ পয়সায়। কোম্পানিটির দিনভর প্রায় ১৪ লাখ ৯১ হাজার শেয়ারের হাতবদল হয়, যার বাজার মূল্য ছিল প্রায় ৭ কোটি ৮৪ লাখ টাকা।

ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৯.৬২ শতাংশ বেড়ে হয়েছে ৫ টাকা ৭০ পয়সা, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের দর ৮.৯৩ শতাংশ বেড়ে হয়েছে ৬ টাকা ১০ পয়সা এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর ৮.৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ টাকায়।

এর বাইরে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (আইএলএফএসএল) শেয়ারদর সমান হারে ৮.৩৩ শতাংশ বেড়ে যথাক্রমে ১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। পাশাপাশি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (পিএলএফএসএল) শেয়ারদরও একই হারে ৭.৬৯ শতাংশ বেড়ে ১ টাকা ৪০ পয়সায় উঠেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সার্কিট ব্রেকারে হল্ট হওয়া তালিকার বেশিরভাগ প্রতিষ্ঠানই মিউচুয়াল ফান্ড এবং তুলনামূলক কম মূল্যের আর্থিক প্রতিষ্ঠান, যার মধ্যে কয়েকটি জেড ক্যাটাগরিভুক্ত। সার্বিক বাজারে দরপতনের মধ্যেও এসব কম মূল্যের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হওয়ায় সেগুলো দিনের সর্বোচ্চ সীমায় উঠে লেনদেন হয়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

সার্কিট ব্রেকারপ্রতিষ্ঠানপতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার