Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে ফের পতন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১৬:১৫
শেয়ার করুন:
শেষ কার্যদিবসে পুঁজিবাজারে ফের পতন

গ্রাফিকস: আগামীর সময়

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩১ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ পয়েন্টে নেমেছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, দর কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি প্রতিষ্ঠানের দর।

আজ ডিএসইতে ৭২৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৪ কোটি টাকা কম। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৬৯৯ কোটি ১১ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৪৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৬৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। আজ সিএসইতে মোট ৩৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৫০ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলসের লেনদেন হয়েছে ৪৬ কোটি ২৮ লাখ ৫৪ হাজার টাকার। ২৫ কোটি ২৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস্, শার্প ইন্ডাস্ট্রিজ, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, সায়হাম কটন মিলস, ইভিন্স টেক্সটাইল, এনভয় টেক্সটাইলস্ এবং আরগন ডেনিমস্।

একই দিনে ডিএসইতে শেয়ার দর পতনের শীর্ষেও অবস্থান করছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬ দশমিক ৪৯ শতাংশ কমেছে। দিনভর ৫ হাজার ৭৬ বারে কোম্পানিটির ১ কোটি ৫২ লাখ ১৫ হাজার ৬৯টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য ৫০ কোটি ৯৯ লাখ টাকা।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭২ শতাংশ কমেছে। ফান্ডটি ২ হাজার ১৬৯ বারে ২১ লাখ ৯৬ হাজার ৫০৮টি ইউনিট লেনদেন করেছে, যার বাজার মূল্য ৭ কোটি ১ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ৫ দশমিক ২৬ শতাংশ। ফান্ডটি ৫৯০ বারে ১৬ লাখ ৩১ হাজার ৫৮টি ইউনিট লেনদেন করেছে, যার বাজার মূল্য ২ কোটি ৬৯ লাখ টাকা।

দর পতনের তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে শার্প ইন্ডাস্ট্রিজের ৫ দশমিক ২১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪ দশমিক ৯৭ শতাংশ, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৬৮ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৬৬ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪ দশমিক ৪৩ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ০০ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ৩ দশমিক ৮১ শতাংশ দর কমেছে।

পুঁজিবাজারপতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে