Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

শেয়ারবাজারে দুই বছরের সর্বোচ্চ লেনদেন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৮:০৩
শেয়ারবাজারে দুই বছরের সর্বোচ্চ লেনদেন

গ্রাফিকস: আগামীর সময়

নানামুখী ইতিবাচক খবরে দেশের শেয়াবাজারে নতুন প্রাণসঞ্চার হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহ দেখা দিচ্ছে। নিয়ন্ত্রক সংস্থার পুনর্গঠন, আগামী বাজেটে শেয়ারবাজারবান্ধব নীতিমালার ঘোষণার সম্ভাবনাসহ নানা উদ্যোগে ঘুরে দাঁড়াতে শুরু করেছে শেয়ারবাজার।

দীর্ঘদিন ধরেই নানামুখী চাপে ছিল দেশের শেয়ারবাজার। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে বিনিয়োগকারীরা আস্থার সংকটে ভুগছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠনে প্রজ্ঞাপন আসে।

বৃহস্পতিবার কমিশনের চেয়ারম্যান এবং চারজন কমিশনার পদত্যাগ করেন। একই সময়ে নতুন চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। যার খবরে বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়।

নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবস আজ রবিবার দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটে দাম বাড়ার পাশাপাশি সবগুলো মূল্যসূচক বেড়েছে।

পাশাপাশি ঢাকার এই শেয়ারবাজারে প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, নতুন কমিশনের প্রথম কার্যদিবসের শুরুতেই ডিএসইর অধিকাংশ শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখায়। অবশ্য দিনের শুরুতে যতগুলো সিকিউরিটিজের দাম বেড়েছিল, লেনদেনের শেষদিকে এসে তার মধ্যে কয়েকটিতে দরপতন হয়েছে। তা সত্ত্বেও দিনের লেনদেন শেষে বেশিরভাগ সিকিউরিটিজের দাম বাড়ার মধ্যে লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বেড়েছে ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ১৬০টির এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট বেড়ে ৫৫১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে ১১১৬ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ২০৮৭ পয়েন্টে উঠে এসেছে।

এদিকে আজ মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৫২৯ কোটি ৫ লাখ টাকা। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) লেনদেন হয় ১ হাজার ৩৫১ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় আজ লেনদেন বেড়েছে ১৭৭ কোটি ৪৬ লাখ টাকা।

আজকের এই লেনদেন ২০২৪ সালের ১১ আগস্টের পর সর্বোচ্চ। ওইদিন ডিএসইতে ২ হাজার ১০ কোটি ৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়। সে হিসাবে আজকের লেনদেন প্রায় ১ বছর ১০ মাসের মধ্যে সর্বোচ্চ।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৩১ পয়েন্ট বেড়ে ১৫৩৯৯ পয়েন্টে উঠেছে। আর এক্সচেঞ্জটির প্রধান সূচক সিএসসিএক্স ৮৩ পয়েন্ট বেড়ে ৯৪৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ এই বাজারের লেনদেনে অংশ নেওয়া ২৪৩ প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮০টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫৭ কোটি ২৪ লাখ টাকা। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) লেনদেন হয়েছিল ২৭ কোটি ৪৬ লাখ টাকা।

ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রাউন সিমেন্ট পিএলসি। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ১৭০ বারে কোম্পানিটির ১ লাখ ২০ হাজার ১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৮ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।

৪২৭ বারে কোম্পানিটির ১২ লাখ ৭১ হাজার ৭১৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯ কোটি ১১ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। ১ হাজার ৪৭ বারে কোম্পানিটির ১০ লাখ ৪ হাজার ৩০৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৬৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আইপিডিসি ফাইন্যান্সের ৯.৮৪ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ৯.৮৪ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৯.৭৯ শতাংশ, সিলকো ফার্মাসিউটিক্যালসের ৮.৮৫ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮.৬৮ শতাংশ, রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের ৮.৬৫ শতাংশ এবং নাহি অ্যালুমিনিয়ামের ৮.১৬ শতাংশ দর বেড়েছে।

এদিকে শেয়ার দর পতনের শীর্ষে উঠে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯০ শতাংশ কমেছে। ৮২০ বারে কোম্পানিটির ৩ লাখ ৭ হাজার ৩৪৫টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ২ কোটি ৫৭ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্স মিল্কের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৩ তাংশ কমেছে।

৮০০ বারে কোম্পানির ৪ লাখ ৮২ হাজার ৩৭৬টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ২ কোটি ৬ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা সাফকো স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২১ শতাংশ কমেছে। ৪৩০ বারে কোম্পানিটির ৩ লাখ ৮৯ হাজার ৯৫৫টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৮২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে এসকে ট্রিমসের ৮.২২ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৭.৯৫ শতাশ, আনলিমা ইয়ার্নের ৭.৮১ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৬.৭৯ শতাংশ, বিআইএফসির ৬.৩৮ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৬.২৮ শতাংশ ও আরামিট সিমেন্টের ৫.৮৮ শতাংশ শেয়ার দর কমেছে।

শেয়ারবাজারলেনদেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise