Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

শেয়ারবাজারে মিশ্র প্রবণতা, লেনদেন হাজার কোটির নিচে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৭:৪৮
শেয়ারবাজারে মিশ্র প্রবণতা, লেনদেন হাজার কোটির নিচে

প্রতীকী ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ যেমন কমেছে, তেমনি দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার।

ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় সামান্য বাড়লেও শরীয়াহ সূচক ডিএসইএস এবং বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কিছুটা কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির দর।

টাকার অঙ্কে লেনদেনের চিত্রে দেখা গেছে মন্দাভাব। সোমবার ডিএসইতে ৯৬৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় ১০৩ কোটি ৮৬ লাখ টাকা কম। আগের কার্যদিবসে বাজারটিতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭০ কোটি ৩৯ লাখ টাকা।

একই দিনে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মন্দাভাব দেখা গেছে। প্রধান সূচক কমার পাশাপাশি বাজারটিতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। সেখানে ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়ে মোট লেনদেন দাঁড়িয়েছে ১১ কোটি ১৫ লাখ টাকায়।

আরও পড়ুন

প্রগতি ইন্স্যুরেন্সের ৬ মাসে ইপিএস বেড়েছে ৩৮ শতাংশ

২০ জুলাই ২০২৬

ডিএসইর লেনদেন তালিকায় শীর্ষস্থান দখল করেছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি। এককভাবে কোম্পানিটির ৪৭ কোটি ১৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে ছিল টেকনো ড্রাগস এবং তৃতীয় স্থান পায় সামিট অ্যালায়েন্স লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এসিআই ফর্মুলেশনস, ফারইস্ট নিটিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেনেক্স ইনফোসিস, আইপিডিসি ফাইন্যান্স, এম.এল ডাইং এবং লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় বড় দাপট দেখিয়েছে মিউচুয়াল ফান্ডগুলো। দর বৃদ্ধির তালিকার প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান এবং এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড। আর বড় দর বৃদ্ধি নিয়ে তৃতীয় স্থানে উঠে আসে সোনারগাঁও টেক্সটাইল।

আরও পড়ুন

মুনাফা বাড়লেও লভ্যাংশ অপরিবর্তিত

২০ জুলাই ২০২৬

এ ছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান করে নেয় এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, এম.এল. ডাইং, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসিআই ফর্মুলেশনস, মিডল্যান্ড ব্যাংক ও ইস্টার্ণ লুব্রিক্যান্টস।
সোমবার দর পতনের তালিকায় একচ্ছত্র দাপট ছিল বিমা খাতের কোম্পানিগুলোর। ডিএসইতে দর পতনের শীর্ষে উঠে আসে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শীর্ষ তিনের বাকি দুই স্থানে ছিল যথাক্রমে কর্ণফুলী ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।

এ ছাড়া পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড, মেঘনা ইন্স্যুরেন্স, পুরবী জেনারেল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স।

শেয়ারবাজারলেনদেনশেয়ারডিএসই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে