Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৩
সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

গ্রাফিকস: আগামীর সময়

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমলেও মোট লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

ডিএসই সূত্র জানিয়েছে, মঙ্গলবার দিনশেষে প্রধান সূচক ‘ডিএসই ব্রড ইনডেক্স’ আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ৫ হাজার ৫৪০ পয়েন্টে অবস্থান করছে। তবে শরিয়াহভিত্তিক সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৮ পয়েন্টে এবং প্রধান ৩০টি কোম্পানির সূচক শূন্য দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি প্রতিষ্ঠানের। বাজারটিতে মঙ্গলবার মোট ৭৯১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৭৭৮ কোটি ৭০ লাখ টাকার তুলনায় ২ কোটি ৭৮ লাখ টাকা বেশি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১৫ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির দর বেড়েছে, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির। দিনশেষে সেখানে ১৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। দিনজুড়ে কোম্পানিটির ৩৪ কোটি ৪৩ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন ব্যাংকের ৩৪ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকা এবং তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২২ কোটি ১০ লাখ ২৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস্, আনোয়ার গ্যালভানাইজিং, শার্প ইন্ডাস্ট্রিজ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, প্যারামাউন্ট টেক্সটাইল, এনভয় টেক্সটাইলস এবং একমি পেস্টিসাইড।

এদিন ডিএসইতে শেয়ারদর বৃদ্ধিতেও শীর্ষে অবস্থান নিয়েছে ডমিনেজ স্টিল। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট ৫৩ লাখ ৫০ হাজার ৩৪২টি শেয়ার ৩৪ কোটি ৪৩ লাখ টাকায় লেনদেন হয়েছে। ৯ দশমিক ৯২ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইনফর্মেশন সার্ভিসেস এবং ৯ দশমিক ৮৬ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড (৯ দশমিক ০৯ শতাংশ), ওরিয়ন ইনফিউশন (৮ দশমিক ৭৫ শতাংশ), শাইনপুকুর সিরামিকস (৬ দশমিক ৫৭ শতাংশ), দেশ গার্মেন্টস (৬ দশমিক ২০ শতাংশ), প্রাইম ব্যাংক আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড (৬ দশমিক ১৫ শতাংশ), গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড (৬ দশমিক ১২ শতাংশ) এবং গ্রিন ওয়ান : স্কিম-২ (৫ দশমিক ৬৯ শতাংশ)।

একই দিনে দর পতনের তালিকায় শীর্ষে নেমে গেছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫২ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ারদর ৫ দশমিক ৬৬ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা নিউ লাইন ক্লোথিংসের দর ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে।

দর পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে তুংহাই নিটিং অ্যান্ড ডাইং (৪ দশমিক ৮৮ শতাংশ), প্রিমিয়ার লিজিং (৪ দশমিক ৭৬ শতাংশ), মার্কেন্টাইল ব্যাংক (৪ দশমিক ৫৫ শতাংশ), ফ্যামিলিটেক্স (৪ দশমিক ১৭ শতাংশ), এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৪ দশমিক ১১ শতাংশ), মেট্রো স্পিনিং (৪ দশমিক ০৮ শতাংশ) এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন (৩ দশমিক ৮০ শতাংশ) উল্লেখযোগ্য।

সূচকলেনদেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    ৫৬ দিনের ভিসি

    ৫৬ দিনের ভিসি