Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

শেয়ারবাজারে মন্দা, সমাধান খুঁজতে শীর্ষ ১০ ব্রোকারের সঙ্গে বসছে ডিএসই

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৪
শেয়ারবাজারে মন্দা, সমাধান খুঁজতে শীর্ষ ১০ ব্রোকারের সঙ্গে বসছে ডিএসই

সংগৃহীত ছবি

শেয়ারবাজারের চলমান মন্দা ও বিনিয়োগকারীদের আস্থার সংকট কাটাতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ ১০ ব্রোকারেজ প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে বসছে ডিএসই। আগামীকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ডিএসই কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি বাজারে টানা দরপতন, বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়া এবং লেনদেনে স্থবিরতা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্রোকারদের মতামত নিতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বাজারে আস্থা ফেরাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়েও ব্রোকারদের কাছ থেকে মতামত নেবে ডিএসই।

সম্প্রতি শেয়ারবাজারে ব্যাপক বিক্রির চাপ দেখা দিয়েছে। এর আগে ৭ সেপ্টেম্বর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এক দিনেই ১০৩ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৮ পয়েন্টে নেমে যায়। ওই দিন লেনদেনও আগের তুলনায় ২৪ শতাংশ কমে প্রায় ৫৪৫ কোটি টাকায় দাঁড়ায়।

এরপর বাজার পরিস্থিতি নিয়ে ডিএসই ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সদস্যদের মধ্যে বৈঠকও হয়। ওই আলোচনায় বাজারের সাম্প্রতিক পরিস্থিতি, স্বাভাবিক লেনদেন নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার বিষয় গুরুত্ব পায়।

ডিএসই সূত্র বলছে, আগামীকালের বৈঠকে শীর্ষ ব্রোকাররা বাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাদের পর্যবেক্ষণ তুলে ধরবেন। বিশেষ করে সাম্প্রতিক দরপতনের কারণ, বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক, লেনদেন কমে যাওয়ার কারণ এবং বাজারে তারল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া বাজার স্থিতিশীল করতে ডিএসইর পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে এবং ব্রোকারদের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা প্রয়োজন—সেসব বিষয়ও আলোচনায় আসতে পারে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জের বিভিন্ন পদক্ষেপকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হলে তার প্রভাব দ্রুত শেয়ারবাজারে পড়ে। ফলে বাজারের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়া জরুরি।

এ অবস্থায় শীর্ষ ব্রোকারদের সঙ্গে ডিএসইর এই বৈঠককে বাজারের বর্তমান সংকট মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি