Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সিএসই এমডি

কমোডিটি এক্সচেঞ্জ বিনিয়োগে নতুন বৈচিত্র্য আনবে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ২০:১৪
কমোডিটি এক্সচেঞ্জ বিনিয়োগে নতুন বৈচিত্র্য আনবে

সংগৃহীত ছবি

বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে বিনিয়োগের ক্ষেত্রে নতুন বৈচিত্র্য আসবে। একই সঙ্গে পণ্যের মূল্য-অস্থিরতা ব্যবস্থাপনা, ব্যবসায়িক ঝুঁকি কমানো এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে এ বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।

আজ শনিবার চট্টগ্রামের খাতুনগঞ্জের এমএস ট্রেড সেন্টারে ‘কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম, সুবিধা ও ব্যবসায়িক সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেছেন। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সেমিনারটির আয়োজন করে সিএসই।

এতে সাইফুর রহমান মজুমদার বলেছেন, ‘বাংলাদেশের আর্থিক কাঠামোয় একটি কার্যকর কমোডিটি মার্কেট অত্যাবশ্যকীয়। প্রতিবেশী ভারত, পাকিস্তান এমনকি মিয়ানমারেও কমোডিটি এক্সচেঞ্জ রয়েছে। বাংলাদেশে এ বাজার চালু হলে বিনিয়োগকারীদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে এবং বিদ্যমান আর্থিক বাজার কাঠামোয় নতুন মাত্রা যোগ হবে।’

আরও পড়ুন

নতুন পণ্য আনার কাজ চলছে: সিএসই এমডি

০৪ আগস্ট ২০২৬

তার মতে, ‘একটি মানসম্মত কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে পণ্যের মূল্য-অস্থিরতা ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে। এতে ব্যবসায়ীরা ভবিষ্যৎ মূল্যঝুঁকি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিতে পারবেন। পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ার এবং দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সম্ভাবনা রয়েছে।’

সিএসইর এমডি জানালেন, কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মার্কেট ইকোসিস্টেমের বিভিন্ন অংশের প্রস্তুতিও এগিয়ে চলছে। বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীজন ব্যবসায়ী ও অন্যান্য অংশগ্রহণকারীদের প্রস্তুত করতে সিএসই নিয়মিত সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করছে।

সেমিনারে সিএসইর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেছেন, ‘গত তিন বছর ধরে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সিএসই। প্রয়োজনীয় আইন ও বিধিবিধান প্রণয়ন এবং লেনদেন পরিচালনার প্রযুক্তিগত প্ল্যাটফর্ম প্রস্তুত হয়েছে। বর্তমানে বাজারের অংশগ্রহণকারীদের প্রস্তুতির কাজ চলছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতা পেলে দ্রুতই এ নতুন এক্সচেঞ্জের যাত্রা শুরু হবে।’

সেমিনারে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, ‘কার্যকর কমোডিটি মার্কেট চালু হলে স্পট মার্কেটে বিদ্যমান বিভিন্ন ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব হবে। এ বিষয়ে আমরা সিএসইর সঙ্গে কাজ করতে আগ্রহী। কমোডিটি মার্কেট সম্পর্কে ব্যবসায়ীদের ধারণা বাড়াতে আরও প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন খুবই জরুরি।’

সিএসই এমডিসিএসই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক