Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

নতুন পণ্য আনার কাজ চলছে: সিএসই এমডি

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৩:৫৭
নতুন পণ্য আনার কাজ চলছে: সিএসই এমডি

সিএসই এমডি এম সাইফুর রহমান মজুমদার

শেয়ারবাজারকে আরও বেগবান করতে নতুন পণ্য আনার কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার। এক্ষেত্রে সিএসই বরাবরের মতোই অগ্রণী ভূমিকা পালন করছে এবং কমোডিটি মার্কেট স্থাপনের কাজও এগিয়ে চলছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) ট্রেনিং হলে সিএসইর উদ্যোগে ঢাকাভিত্তিক ট্রেকহোল্ডার কোম্পানিগুলোর কমপ্লায়েন্স অফিসার ও অথরাইজড রিপ্রেজেনটেটিভদের জন্য আয়োজিত দুদিনব্যাপী ‘সিকিউরিটিজ আইন পরিপালন’বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে গতকাল সোমবার এসব কথা জানান সিএসইর এমডি।

সাইফুর রহমান মজুমদার বলেছেন, দেশের শেয়ারবাজার বর্তমানে একটি রূপান্তরের সময় পার করছে। এ সময়ে বাজারসংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণের পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দিতে হবে। দক্ষ মানবসম্পদ ও কার্যকর কমপ্লায়েন্স চর্চা ছাড়া একটি শক্তিশালী বাজার গড়া সম্ভব নয়।

তিনি বললেন, নতুন নতুন পণ্য আনয়নের মাধ্যমে দেশের শেয়ারবাজারকে আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কমোডিটি মার্কেট স্থাপনের কাজ এগিয়ে চলছে। নতুন এ বাজারে সম্পৃক্ত হওয়ার আগে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান সম্পর্কে সম্যক ধারণা নেওয়া জরুরি।

প্রশিক্ষণ কর্মসূচিতে সিকিউরিটিজ আইনের বিভিন্ন দিক, সাম্প্রতিক সংশোধন, সঠিকভাবে রিপোর্ট প্রস্তুতের পদ্ধতি এবং কমপ্লায়েন্স-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রশিক্ষকরা। পাশাপাশি রিপোর্ট প্রস্তুতের সময় সাধারণত যেসব ভুল হয়ে থাকে, সেগুলো এড়িয়ে চলার বিষয়েও  দেওয়া হয় দিকনির্দেশনা।

প্রশ্নোত্তর পর্বে সিকিউরিটিজ আইন বাস্তবায়নের সময় বিভিন্ন জটিলতা ও সংশয় নিয়ে প্রশ্ন করেন অংশগ্রহণকারীরা।

প্রশিক্ষণ পরিচালনা করেন সিএসইর কমপ্লায়েন্স, ইন্সপেকশন অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, দেওয়ান জাহিদুল ইসলাম ও মো. রবিউল আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন সিএসইর ডিজিএম অ্যান্ড হেড অব আইটি সার্ভিসেস হাসনাইন বারিসহ অন্য কর্মকর্তারা।

সিএসই এমডিএম সাইফুর রহমান মজুমদারশেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক

    চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক